Categories: এখন খবর

শীতেও জমজমাট গোপীবল্লভপুরের বৈতাল প্রাথমিকের পঠন মেলা

ভবানী গিরি: কনকনে শীতও হার মানল প্রাথমিক স্কুলের পঠনমেলার কাছে। ভিড় কার্যত উপচে পড়ল গোপীবল্লভপুরের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে। বছরের নানা সময়ে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সৃজনশীলতা প্রকাশের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যায় এই বিদ্যালয়ের গুরুকুল। প্রধান শিক্ষক সুখময় পাণ্ডা চান পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা অন্যান্য প্রতিভাগুলিরও বিকাশ হোক। তারই অঙ্গ হিসাবে শুক্রবার স্কুলের ছাত্র-ছাত্রীদের বাৎসরিক সাহিত্য পত্রিকা প্রকাশের সঙ্গে হয়ে গেল সারাদিন ব্যাপী পঠন মেলা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মেলায় ছাত্রছাত্রীরা তুলে ধরবে তাদের হাতের সৃষ্টিশীল কাজ যেমন আঁকা ছবির প্রদর্শনী,দেওয়াল পত্রিকা ‘ রামধনু’ ও প্রকাশ পেল  বৈতালপাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের হাত দিয়ে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিবাকর ও গ্রামের মানুষরা যাতে  পঠন মেলায় অংশ নেন তার জন্য বৃহস্পতিবার  স্কুলের তরফ থেকে বৈতালপাড়া গ্রামে ঢ্যাড়া পিটিয়ে সাধারণ মানুষ এবং অভিভাবকদের স্কুলের অনুষ্ঠানে আসার জন্য আবেদন জানানো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রধান শিক্ষক বলেন, দেওয়াল পত্রিকা ত্রৈমাসিক “রামধনু” মার্চ মাসে, জুন মাসে, সেপ্টেম্বর মাসে ও ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। আর সারা বছরের সব লেখা নিয়ে ‘প্রবাহ’  বার্ষিকী পত্রিকা প্রকাশিত হয়। সেই ভাবেই অনুষ্টিত হল শুক্রবার বর্ষশেষের এই অনুষ্ঠান।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পান্ডা জানান, ”একটা স্কুল শুধুই শিক্ষক আর পড়ুয়া ও অভিভাবকদের জন্য নয়, পাশাপাশি সংলগ্ন অঞ্চলের তাবৎ মানু্ষের অংশগ্রহনেই এর স্বার্থকতা। আজ যে পড়ুয়া নয় কাল সেই পড়ুয়া আবার আজ যিনি অভিভাবক নয় আগামীকাল তিনিই অভিভাবক হবেন। তাই সবার অংশগ্রহনই এই পঠন মেলার উদ্দেশ্য।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…