Categories: এখন খবর

গোপীবল্লভপুরে সংক্রান্তির প্রাক্কালে দুঃস্থদের হাতে নতুন পোশাক তুলে দিল বাকড়া বাসন্তী কমিটি

নিজস্ব সংবাদদাতা: প্রিয় উৎসব আর পার্বনে নতুন পোশাক ছাড়া চলে? দুর্গা পূজায় যেমন শহুরে বাঙালি চায় নতুন পোশাক, গ্রামবাংলা, জঙ্গলমহলের নতুন পোশাকের সময় হল মকর সংক্রান্তি। কিন্তু চাই বললেই তো হয়না, চাই সামর্থ্যও। মকর সংক্রান্তিতে সমস্ত জঙ্গলমহলের মানুষের পোশাক কেনার আর্থিক সঙ্গতি কুলোয় না। সাধ আর সাধ্যের সেই মেলবন্ধন ঘটাতে এগিয়ে এল গোপীবল্লভপুরের বাকড়া গ্রামের বাসন্তী কমিটি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পৌষ সংক্রান্তির আগের দিন মঙ্গলবার স্থানীয় ১০০ জন গরিব মানুষকে নতুন পোশাক এবং শীতবস্ত্র বিতরণ করল তারা ।বাকড়া বাসন্তী কমিটির সম্পাদক বিশ্বজিৎ মহাপাত্র এবং অসিত মহাপাত্রের বেশ কিছুদিনের আপ্রান চেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব হয়েছে।এই মহতী উদ্যোগের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন কলকাতার কিছু পরিচিত আর্থিক সঙ্গতি সম্পন্ন মহৎ মানুষ। তাঁরা বিশাল অঙ্কের একটা সাহায্য করেছেন বলে জানান বাসন্তী কমিটির সম্পাদক বিশ্বজিৎ মহাপাত্র।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত অফিসের কতৃপক্ষে, স্ব-স্বহায়ক দলের মহিলারা এবং গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের প্রশাসনিক কর্তাব্যক্তিদের সাহায্য এই বস্ত্র বিতরণ উৎসব সম্ভব বলে জানান অসিত মহাপাত্র। অন্যদিকে বাকড়া গ্রামের দুজন গরিব বাড়ির মেধাবী ছাত্র সৌমিক মহাপাত্র এবং বিকাশ রায় এর পড়ার খরচ যোগাতে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করেন বাকড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী সুজিত দাস। সবমিলিয়ে বাকড়া গ্রামের বাসন্তী কমিটির মকর সংক্রান্তির এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যিই উৎসবের রূপ নিল।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…