রামের ভক্তকে বাঁচাতে গিয়ে বাইকে ধাক্কা অটোর, গোপীবল্লভপুরে থেমে গেল নেপালের গতিধারা

নিজস্ব সংবাদদাতা: মাত্র কয়েকমাস আগেই সরকারের গতিধারা প্রকল্পের আওতায় একটি আটো রিকশা পেয়েছিলেন কর্মহীন জীবনে গোপীবল্লভপুরের মঠ গোপীনাথপুর গ্রামের ৩৩ বছরের যুবক নেপাল দেহুরী। শুক্রবার সকালে সেই আটো নিয়ে গোপীবল্লভপুর স্ট্যান্ডে যাওয়ার আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিজের জীবনেরই গতিধারা হারিয়ে গেল তাঁর। নিজের বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার আগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে একটি হনুমানকে বাঁচাতে গিয়ে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।

স্থানীয় সুত্রে খবর, লকডাউনে দীর্ঘ কর্মহীনতা কাটিয়ে সবে মাত্র শুরু হয়েছে গনপরিবহন। আর ক’দিন ধরে সেই সুবাদে ফের শুরু হয়েছিল উপার্জন। শুক্রবার বাড়িতে টিফিন সেরেই সাত সকালে নিজের অটোরিকশা চালিয়ে নেপাল বাবু মঠ গোপীনাথপুরের বাড়ি থেকে গোপীবল্লভপুরের দিকে আসছিলেন। কিন্তু মাত্র তিন কিলোমিটার এগোতেই ধর্মপুর মোড়ে তাঁর অটোর সামনে এসে পড়ে একটি হনুমান,আর হনুমানকে বাঁচাতে গিয়ে রাস্তার উল্টো দিকে চলে যান নেপাল কিন্ত ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে চলে আসে একটি বাইক। ফলে সরাসরি গিয়ে পড়েন গতিশীল বাইকের মুখে।

বাইকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় অটোরিকশাটি আর নেপাল চাপা পড়ে যান তার নিচে। স্থানীয় মানুষজন নেপালকে উদ্ধার করে নিয়ে আসেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে তাঁর।আর ঘটনাস্থলে মারা যান অটোচালক নেপাল দেহুরীর।দুর্ঘটনায়  আহত হয়েছেন দুুুই বাইক আরোহী  এমনটাই  জানা গেছে।  তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। পুলিশ বাইক ও আটো বাজেয়াপ্ত করেছে তদন্তের স্বার্থে।

স্থানীয় মানুষজন অভিযোগ করেছেন এই দুর্ঘটনার জন্য দায়ী রাস্তার ধারে থাকা ইটের স্তুপ। তাঁদের দাবি উল্টো দিক থেকে আসা বাইক দেখার পরেও নেপাল চেষ্টা করেছিলেন আটোকে আরও বামদিকে, মূল রাস্তা থেকে আরও নিচে নামিয়ে দেওয়ার জন্য কিন্ত রাস্তার পাশে রাখা ইটের জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। যে কারনে মুখোমুখি বাইকের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটের গাদা না থাকলে হয়তো এই দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব হত।

মঠ গোপীনাথপুরের বাসিন্দারা জানিয়েছেন, নেপাল দেহুরী স্ত্রী সীমা ছাড়াও দুটি শিশু সন্তান রয়েছে। রয়েছে বৃদ্ধ বাবা মাও। নেপালকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার।শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর দেহ আসার পর শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: accident

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…