Categories: এখন খবর

গুগলের নতুন স্মার্ট ডেবিট কার্ড করতে পারবেন সমস্ত ট্রানজাকশন

ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল এবার তারা একটি নতুন প্রজেক্ট এর উপরে কাজ করেছে। একটি টেক ব্লগে এর একটি প্রতিবেদনে জানা গেছে যে গুগল তাদের পেমেন্ট অপশনে একটি স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে যা কিনা আপনার গুগল পে অ্যাপ এর সাথে লিংক থাকবে এবং আপনি সেই কার্ডের মাধ্যমে যে কোন দোকানে অথবা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এটি ঠিক অ্যাপেলের মতোন আ্যপেল পে ব্যবহারকারীরা স্মার্ট ডেবিট কার্ড এর ব্যবহার করে নানান জিনিসপত্র কেনাকাটা করেন অনলাইন আর অফলাইনেও।

গুগলও এরকম ফিজিক্যাল ভার্চুয়াল দু’রকম কার্ডে বানানোর চিন্তা ভাবনা করছে।
এই কার্ডটি সিআইটিআই এবং স্ট্যানফোর্ড ফেডারেল ক্রেডিট ইউনিয়ন সহ বিভিন্ন ব্যাংক এর সাথে হাত মিলিয়ে এই নতুন পরিষেবাটি আনতে পারে।

গুগল তাদের পেমেন্ট অ্যাপ্লিকেশন কে আরো একধাপ এগিয়ে আনতে এরকম নতুন স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে।
এই কার্ডটি গুগোল পে অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক করা থাকবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই স্মার্ট কার্ড কে যখন তখন ব্লক করা যাবে আবার চালু করা যাবে এর থেকে কার্ড অনেকটাই সিকিউরিটির মধ্যে থাকবে। এবং সমস্ত ব্যবহারকারীরা তাদের সমস্ত ট্রানজেকশন অ্যাপটির মধ্যে দেখতে পাবেন। এছাড়াও ভার্চুয়াল স্মার্ট ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা ব্লুটুথ কানেকশন এর মাধ্যমে মোবাইল টু মোবাইল ট্রানজেকশন করতে পারবেন এর জন্য কোন কার্ড বের করতে হবে না। এর সাথে সাথে গুগল এই স্মার্ট কার্ড গুলিতে নানান ক্যাশব্যাক অফার ও আনতে পারে বলে জানা গেছে।

অ্যাপেল পে এর জন্য অ্যাপেল অনেক অনেক বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করেছে আগের বছর এবং প্রায় ১৫ মিলিয়ন ট্রানজাকশন করেছে। অ্যাপেলর লাস্ট বছরের রেভিনিউ কলে টিম কুক বলেছেন যে অ্যাপেল কার্ড এর কারনেই ছুটির সময় গুলিতে অ্যাপেল ফোনগুলো বেশি পরিমাণে বিক্রি হয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…