এখন খবর

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর! অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সচিন তেন্ডুলকর

নিউজ ডেস্ক: সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলেন সচিন তেন্ডুলকর। দীর্ঘ ছ’দিন পর বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। স্বাভাবিকভাবেই এমন খবরে স্বস্তিতে তাঁর অনুগামীরা।

প্রসঙ্গত, সচিন তেন্ডুলকার রায়পুরে ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ শেষ হওয়ার পর গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথমে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হন সচিন।

অনেকদিন আগে রোড সেফটি সিরিজে অংশ নেওয়া একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরুর পর করোনা সংক্রমণের প্রভাবেই বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল। পরে করোনার প্রকোপ কমতেই তা ফের শুরু হয়। আর তাতেই মিলছে বড় বিপদের ইঙ্গিত। ইউসুফ পাঠান, এস বদ্রীনাথের পর সংক্রমিতদের তালিকায় যুক্ত হন ইরফান পাঠানও। তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকলেও অতিরিক্ত সতর্কতা নিয়ে সচিনকে হাসপাতালে ভরতি করা হয়েছিল।

এরপর ছোটবেলার বন্ধু অতুল রানাডে জানিয়েছিলেন, সচিনের শারীরিক পরিস্থিতি নিয়ে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। আরও ভাল চিকিৎসার জন্যই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সচিনের শরীরে করোনার উপসর্গ ছিল এবং তাই এই সিদ্ধান্ত। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সরঞ্জাম সেখানে রয়েছে।সেকারণেই হাসপাতালে রাখা হয়েছে তাঁকে। অবশেষে করোনাকে জয় করে মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল থেকে এদিন বাড়ি ফেরেন তিনি।

বাড়ি ফিরেই তিনি ট্যুইটারে লেখেন, “একটু আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। তবে আপাতত আইসোলেশনে বিশ্রামেই থাকতে হবে। আপনাদের শুভ কামনা ও ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। সত্যিই আমি আপ্লুত।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…