Categories: এখন খবর

সাধের ফুচকা খেয়ে গোপীবল্লভপুরে অসুস্থ ১৮,ভর্তি হাসপাতালে, সতর্ক করল স্বাস্থ্য দপ্তর

সার দিয়ে হাসপাতালে ভর্তি ১৮জন

নিজস্ব সংবাদদাতা : ফুচকা দেখলেই যাদের জিভে জল আসে আর সব চেয়ে সাধের খাবার বলে মনে করেন তাঁদের জন্য খবরটা একটু মন খারাপের হতে পারে। কারন এই ফুচকা খাওয়ার পর প্রচণ্ড পেটের যন্ত্রনা আর বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকার ১৮ জন। ঘটনা সাতমা অঞ্চলের পায়রাকুলি গ্রামের। অসুস্থদের বেশিরভাগটাই শিশু, তবে কয়েকজন মধ্যবয়সীও রয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার পায়রাকুলি গ্রামে একটি ফুচকা দোকান থেকে ফুচকা খাওয়ার পর এই ১৮ জন অসুস্থ হয়ে পড়েন।সবার বমি এবং পায়খানা শুরু হতেই ভর্তি হন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা বেশি খারাপ। এদিন অসুস্থদের দেখতে হাসপাতালে যান গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি অসুস্থ ব্যক্তিদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন এবং ডাক্তারদের প্রয়োজনীয় চিকিৎসা করাতে বলেন। এদিকে পরিছন্ন ও নিরাপদ পরিবেশ ছাড়া যেমন তেমন জায়গা থেকে ফুচকার মত খাদ্য গ্রহনের ব্যাপারে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনে ওই দোকানের খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন।  

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…