উৎসবের মরসুমে ফের ঊর্ধমুখী সোনা, দাম বেড়েছে রুপো ও প্ল্যাটিনাম-এর

ওয়েব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আন্তর্জাতিক বাজারে ক্রমশ ঊর্ধ্বমুখী সোনার দাম। এর জেরে ভারতের বাজারে সোনার দাম বাড়ছে। চলতি মাসের প্রথমদিকে সোনার দাম কমলেও পুজোর মুখে গত দু’দিনে ফের ঊর্ধমুখী সোনা। সোমবার, মঙ্গলবারের পর বুধবারও এ দেশে দাম বেড়েছে হলুদ ধাতুর। গত অগস্টে এদেশে রেকর্ড গড়েছিল সোনা দর। সে সময় ভারতে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৫৬,২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

বুধবার সকালে বাজার খুলতেই ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার ০.২৭ % বৃদ্ধি পায়। এর জেরে বুধবার ভারতে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫১,০৪৭ টাকা। অন্যদিকে, সোনার পাশাপাশি এদিন রুপোর দামেও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বুধবার রুপোর ফিউচার প্রাইস ০.৬০% বেড়েছে। এর ফলে বুধবার কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,৫০৫ টাকা। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি।

এদিকে এদিন আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩% বেড়ে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে ১৯১২.১১ মার্কিন ডলার। অন্যদিকে, বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি রুপোর দাম বেড়েছে প্রায় ০.৭%। এর ফলে এদিন প্রতি আউন্সে রুপোর দাম দাঁড়িয়েছে ২৪.৮২ মার্কিন ডলার। তবে এদিন বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে প্ল্যাটিনামের দামও। বুধবার ০.৩% বৃদ্ধি পেয়ে প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৭৩.৮৯ মার্কিন ডলার।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…