আমেরিকায় বাইডেনের হোয়াইট হাউজ দখলের পর পরই আন্তর্জাতিক বাজারে ঊর্ধমুখী সোনা

ওয়েব ডেস্ক : চলতি মাসের প্রথমদিন থেকেই সোনার দাম বেশ খানিকটা নিম্নমুখী ছিল। তার মধ্যে এই মূহুর্তে আমেরিকায় নির্বাচনে ট্রাম্প- বাইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেরে শনিবার বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে সোনার দর। শনিবারও কলকাতার বাজারে নিম্নমুখী ছিল সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫০৮১০ টাকা। কিন্তু ইতিমধ্যেই আমেরিকায় ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজ দখল করেছে আমেরিকার নিয়া প্রেসিডেন্ট জো বাইডেন। এর জেরে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধমুখী সোনার দর। রবিবার বাজার বন্ধ ছিল। সোমবার বাজার খুলতেই দেখাযায় ক্রমশ বাড়ছে সোনার দাম। এর রেশ ভারতের বাজারে পড়ার পাশাপাশি দাম বাড়তে শুরু করেছে কলকাতায়। সোমবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৫১২০০ টাকা। যা শনিবারের তুলনায় ৩৯০ টাকা বেশি।

শনিবারের চেয়ে সোমবার বেশ খানিকটা ঊর্ধ্বমুখী সোনার দর। সোমবার কলকাতায় ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫১২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৯৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১২০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১২০০০ টাকা। তবে শুধুমাত্র ২২ ক্যারেট নয়, একই সাথে এদিন ২৪ ক্যারেট সোনার দামেও বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫২২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১৭৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫২২০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫২২০০০ টাকা।

তবে সোনার দাম বাড়লেও শনিবারের পর সোমবার কলকাতায় রুপোর দাম একই রয়েছে। সোমবার কলকাতায় কেজিঃ ১ গ্রাম রুপোর দাম ৬৫.৪০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫২৩.২০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৫৪ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৫৪০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৫৪০০ টাকা। তবে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি এদিন একাধিক রাজ্যে সোনা এবং রুপোর দামের উত্থান-পতন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন শহরে এর দামের তারতম্য আলাদা রকম দেখা যায়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…