Categories: জাতীয়

রাখীবন্ধনের দিকে একধাক্কায় ঊর্ধমুখী সোনা, পাল্লা দিয়ে বাড়লো রূপোর দাম

ওয়েব ডেস্ক : ফের ঊর্ধমুখী সোনার দাম। আন্তর্জাতিক বাজারের ধারা মেনে সোমবার রাখীবন্ধনের দিনে এক ধাক্কায় বাড়ল সোনার দাম। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দাম। গত ২ দিনে প্রায় ৩,০০০ টাকা বেড়েছে রুপোর দাম। সোমবার এমসিএক্স সূচকে সোনার দাম ০.০৮% বৃদ্ধি পেয়েছে। এর জেরে সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫৩,৪৯০ টাকা। এদিকে রবিবারই ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ৬৫০ টাকা। আজ ফের সোনার দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই রেকর্ড স্পর্শ করেছিল। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ভারতে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৩৫%।

এদিকে শুধু সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আকাশ ছোঁয়া রুপোর দামও। সোমবার সূচকে ১.১% উত্থানের ফলে প্রতি কেজিতে আগের দিনের চেয়ে ৭০০ টাকা বৃদ্ধির ফলে সোমবার রুপোর দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৬৫,৬৯০ টাকা। গত অধিবেশনে সূচকে ৩.৬% বৃদ্ধির জেরে রুপোর দাম কেজিতে ২,৩০০ টাকা বেড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে বিগত কয়েকবছরের সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলেছে সোনার দাম। স্পট গোল্ড সূচকে ০.১% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৭৬.৪৭ ডলার, যা আগের দর ১,৯৮৪ ডলারকে অতিক্রম করে গিয়েছে।

পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে এ দিন সূচকে ০.১% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৪.৩৫ ডলার।
গত জুলাই মাসে বিশ্ববাজারে সোনার দাম ১১% বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জেরে এবং আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় কয়েকমাস যাবত সুদের হার পড়ে গিয়েছে। সেই সাথে বিনিয়োগে ভাটা দেখা দিয়েছে। কোটাক মহীন্দ্রা সংস্থার বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, আপাতত আরও বেশ কয়েকমাস সোনার দাম কমবে না বরং তা ক্রমশ ঊর্ধমুখী হবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…