উৎসবের মরশুমে বাড়ছে সোনার দর, মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের

ওয়েব ডেস্ক : ভারতের বাজারে সোনার দর নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর। সে অনুযায়ী চলতি মাসের প্রথমদিন থেকেই সোনার দাম বেশ খানিকটা নিম্নমুখী ছিল।

তবে শনিবার আমেরিকার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধমুখী সোনার দর। এদিকে দিন দুয়েক পরেই ধনতেরাস। ফলে উৎসবের মরশুমে সোনা-রুপো বিক্রির আশা করছিল ব্যবসায়ীরা। কিন্তু যেভাবে সোনার দাম বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই মাথায় হাত সোনা ব্যবসায়ীদের। ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি দাম বাড়তে শুরু করেছে কলকাতায়। সোমবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৫১২৩০ টাকা।

কলকাতায় সোমবারের তুলনায় মঙ্গলবার সামান্য বেড়েছে সোনার দর। সোমবার কলকাতায় ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫১২৩ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৯৮৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১২৩০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১২৩০০ টাকা। তবে শুধুমাত্র ২২ ক্যারেট নয়, একই সাথে এদিন ২৪ ক্যারেট সোনার দামেও বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫২২৩ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১৭৮৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫২২৩০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫২২৩০০ টাকা।

তবে সোনার দাম বাড়লেও শনিবারের পর সোমবার কলকাতায় রুপোর দাম অনেকটাই কমেছে। সোমবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬১ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৮৮ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬১০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬১০০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬১০০০ টাকা। তবে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি এদিন একাধিক রাজ্যে সোনা এবং রুপোর দামের উত্থান-পতন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন শহরে এর দামের তারতম্য আলাদা রকম দেখা যায়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…