আন্তর্জাতিক বাজারে হুহু করে কমছে সোনার দর, বুধবারও ভারতে অব্যাহত সোনা-রুপোর পতন

ওয়েব ডেস্ক : একেই করোনা পরিস্থিতি তারওপর মার্কিন মূলুকে ভ্যাক্সিন নিয়ে তোড়জোড় এর চলতি মাসের প্রথম থেকে সোনার দামে চড়াই-উতরাই লেগেই রয়েছে। তবে প্রথম দিকে দামে কম বেশি হলেও গত সপ্তাহ থেকে ভারতীয় বাজারে ক্রমশ হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে সোনা-রুপোর দাম। বুধবার এমসিএক্স সূচকে সোনার দর ০.৫% পতনের জেরে এদিন ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৩৮৬ টাকা। একই সাথে বুধবার সোনার সাথে পাল্লা দিয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে রুপোর দাম। এদিন এমসিএক্স সূচকে ২% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬১,২৬৭ টাকা।

এ তো গেল গোটা দেশের সোনার দর। তবে বুধবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯০১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯২০৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৮২৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৮২৬০০ টাকা। শুধুমাত্র বুধবার কলকাতায় ২৪ ক্যারেটে (খাঁটি সোনা) ১ গ্রাম সোনার দাম ৪৯২৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৪০৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯০১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯০১০০ টাকা। এদিকে গত অধিবেশনে ১০ গ্রাম সোনায় ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে চলতি সপ্তাহের শুরুতে সোনার দাম ক্রমশ নিম্নমুখী হওয়ায় প্রতি ১০ গ্রামে সোনার দাম দাঁড়ায় ৪৯,৫০০ টাকা।

এদিকে শুধুমাত্র সোনা নয় একই সাথে গত অধিবেশনে বেড়েছিল রুপোর দাম।৷ সেসময় রূপোর দাম কেজিতে ১,৯০০ টাকা বেড়েছিল। বুধবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৬২.৫০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫০০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬২৫ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬২৫০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬২৫০০ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সূচকে ০.২% বৃদ্ধি হওয়ায় প্রতি আউন্স রুপোর দাম দাঁড়িয়েছে ২৪.২২ ডলার।

Share
Published by

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…