এখন খবর

সোনার দামে ব্যাপক পতন, হাসি ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখেই

নিউজ ডেস্ক: ৫ দিন ধরে ক্রমশই নিম্নমুখী হলুদ ধাতু। জানুয়ারি মাস থেকে কিছুটা কমতে শুরু করলেও ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে আরও কমতে শুরু করেছে সোনার দাম। সেই সাথেই কমেছে রূপার দামও।

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম কমে দাঁড়ায় ৪৮৫৮০ টাকা, যা ১লা ফেব্রুয়ারি ছিল ৫০,৪৪৫ টাকায়। সোনার দামের সঙ্গেই কমছে রূপোর দামও। ফেব্রুয়ারির প্রথম ৫ দিনই রূপোর দাম নিয়মিত কমেছে। ১লা ফেব্রুয়ারি কলকাতায় এক কেজি রূপোর দাম ছিল ৭৩,৩০০ টাকা। এদিন সেই দাম কমে দাঁড়িয়েছে ৬৭,৩০০ টাকা।

স্বর্ণব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সোনার ওপর আমদানি শুল্ক এবং জিএসটি কমানোর দাবী করে আসছিলেন। এবারের বাজেটে সোনার আমদানি শুল্কে ২ শতাংশ মত ছাড় দেওয়াতেই সোনার দাম কমছে বলে মনে করছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে। তাঁর মতে দাম কমে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন তেমনই এতে ঘুর পথে সোনা আমদানির প্রবণতা কমবে। তার ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে।

সোনার দাম কমায় খুশি ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। প্রত্যেকেই আরও কিছুটা দাম কমার প্রতীক্ষা করছেন। তবে ব্যবসায়ীদের মতে জিএসটি তে আরও কিছুটা ছাড় পাওয়া গেলে সামগ্রীক ভাবে উপকৃত হবে সোনার ব্যবসা।

কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লীতে এদিন সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৪৭,১৩৫ টাকা ৷ অর্থাৎ প্রায় ৩২২ টাকা কমেছে দাম ৷ এই নিয়ে টানা চার দিন ধরে কমল সোনার দাম ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি আউন্স ১৮২৫ টাকা এবং রুপোর দাম ২৬.৬১ টাকা প্রতি আউন্স ৷ ফেব্রুয়ারি মাসের প্রথম ৫ দিনে ধারাবাহিক সোনার দামের পতনে স্বাভাবিক ভাবেই হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখেও।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…