এখন খবর

ভারতের বাজারে সোনার দামে ফের পতন, দাম কমল রুপারও, সেন্সসেক্স পতনে আরো কমার ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতে সোমবার ভালো পরিমানে বেড়ে গিয়েছিল সোনার দাম কিন্তু ২৪ঘন্টার ব্যবধানে তা আবার পড়ে গেল। সোমবার ভারতে এমসিএক্স সূচকে ০.৭% বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড করে হয়েছিল ৪৮,২৮৯। মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৪৭,৯২০ টাকা। অন্যদিকে রুপোর দামও বেড়ে হয়েছিল প্রতি কেজিতে ৪৯,১৯০ টাকা। মঙ্গলবার ০.৪% কমে দাঁড়িয়েছে কেজিতে ৪৮.৩১১ টাকায়।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার বাড়ার পাশাপাশি এ দিন আন্তর্জাতিক বাজারে আবার সোনার দামে উর্দ্ধগতি দেখা গিয়েছে। সংকটকালে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও আন্তর্জাতিক স্তরে বৃদ্ধির পরিমানে পরিবর্তন আসেনি। সোমবার স্পট গোল্ড সূচকে ০.৪% উত্থানের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৪৯.৫৪ ডলার। একই সঙ্গে সূচকে ১% বৃদ্ধির জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৭৮ ডলার।
আন্তর্জাতিক ক্ষেত্রে মঙ্গলবার স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৫৮.০৩ ডলার। রুপোর দামও ০.২% বাড়ার ফলে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭.৭৯ ডলারে।

সোনায় বিনিয়োগের হার বাড়ার প্রতিফলন দেখা গিয়েছে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ। শুক্রবার ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণ ১,১৫৯.৩১ টন ছিল, সোমবার তা বেড়ে দাঁড়ায় ১,১৬৬.০৪ টনে।
অন্যদিকে সোমবার গভীর রাতে বিদেশি কর্মীদের জন্য ভিসা বাতিল করেছেন ডোনাল্ড ট্র্যাম্প। আর এরফলে ভারতের আইটি সেক্টরে ফের পড়ে গেছে সেন্সসেক্স। যার প্রতিক্রিয়ায় ভারতীয় বাজারে সোনার দামে আরও পতন হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: GoldPrice

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…