এখন খবর

টানা তিন দিন ভারতের বাজারে দাম কমল সোনার

নিজস্ব সংবাদদাতা: বুধ আর বৃহস্পতিবারের পর শুক্রবার, টানা তিন দিন ভারতের বাজারে দাম কমল সোনার। মঙ্গলবার দুম করে রেকর্ড সৃষ্টি করে বেড়ে গিয়েছিল হলুদ ধাতুর দাম তারপর টানা তিনদিন ভারতে সোনার দামে পতন অব্যাহত।

শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.০২ শতাংশ কমে হয়েছে ৪৭,৯৩০ টাকা। তার আগের সেশনে সোনার দাম ০.৩ শতাংশ পড়েছিল। চলতি সপ্তাহের শুরুতে আবার ১০ গ্রাম হলুদ ধাতুর দর রেকর্ড ৪৮,৫৮৯ টাকা হয়েছিল। সোনার পাশাপাশি শুক্রবার  রুপোর দামও কমেছে। এমসিএক্স ফিউচার্সে এক কেজি রুপোর দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮,০৭৫ টাকা।

বিশ্ব বাজারে অবশ্য সোনার দাম বেড়েছে। প্রতি আউন্সে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে হয়েছে ১,৭৬৩.৪৮ ডলার। চলতি সপ্তাহে এক শতাংশেরও বেশি সোনার দাম বেড়েছে। এমনকী সপ্তাহের শুরুতে এক আউন্স সোনার দাম ছিল ১,৭৭৯.০৬ ডলার। যা গত আট বছরে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। উর্ধ্বমুখী মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে যে অর্থনীতি দ্রুত চাঙ্গা হওয়ার কোনও সম্ভাবনাই নেই, তা অনুধাবন করতে পেরেছেন লগ্নিকারীরা। তাই বন্ড এবং সোনায় বিনিয়োগ বেড়েছে।আনন্দ রথি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্সের বিশেষজ্ঞ জিগর ত্রিবেদী বলেন, ‘উর্ধ্বমুখী করোনা কেসের ফলে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা ধাক্কা খেয়েছে। তার জেরে নিশ্চিত ধাতুর দিকে ঝুঁকছেন লগ্নিকারীরা।’তবে উর্ধ্বমুখী করোনাভাইরাস আক্রান্তের জেরে বিশ্ব বাজারে হলুদ ধাতুর দাম বৃদ্ধি পাওয়ায় খুব একটা ক্ষতি মালুম হয়নি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Gold

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…