Categories: এখন খবর

সাফ গেমসে ভারতের হয়ে সোনার পদক ছিনিয়ে নিল কোলাঘাটের সোনার ছেলে সুপ্রিয়

 অরুণ কুমার সাউ, কোলাঘাট:    নেপালে অনুষ্ঠিত ১৩ তম সাফ গেমসে ২০০মিটার বাটার ফ্লাইতে  দেশের হয়ে সোনা পেয়েছে সুপ্রিয়। এর আগে যুব অলিম্পিক ও যুব এশিয়াড এ অংশগ্রহণ করে। দেশের হয়ে পদক প্রাপ্তি ঘটলো এই প্রথমবার।  কোলাঘাটের কোলা ইউনিয়ান হাই স্কুলের  প্রাক্তন ছাত্র সুপ্রিয় মন্ডল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোলাঘাটের সাহাপুর গ্রামের সুকুমার মন্ডল ও সুলেখা মন্ডলের বড় ছেলে সুপ্রিয় পড়াশুনায় তেমন ভালো না হলেও ছোটবেলা থেকেই সাঁতারে পারদর্শী ছিল। ছোটবেলায় কোলাঘাট সুইমিং সেন্টারে সাঁতারের হাতে খড়ি। বর্তমানে ব্যাঙ্গালোরে ডলফিন অ্যকুয়াটিকে অনুশীলনরত। কোচ নিহার আমিনের কাছে সুপ্রিয় বর্তমানে অনুশীলন করেন  ।  ভারতীয় রেলে চাকুরীরত সুপ্রিয় প্রথম থেকেই বেশ লাজুক প্রকৃতির ছিল। তবে সাঁতার ছিল ওর ধ্যানজ্ঞান। সোমবার দেশের হয়ে সোনা জেতাটা ছিল শুধু অপেক্ষামাত্র।       

 শুধু পড়াশুনা নয় খেলাধুলা বা যেকোনো চর্চা যদি মন দিয়ে করা যায় তাহলে সাফল্য আসবেই। তার উদাহরণ ওরা দু ভাই সুপ্রিয় ও শ্রীদীপ। গত দুই সপ্তাহ আগে  বিদ্যালয় ভিত্তিক ৬৫ তম জাতীয় সাঁতারে অনুর্ধ ১৯ বৎসর বিভাগে পূর্ব মেদিনীপুর তথা বাংলার হয়ে দুটি ইভেন্টে দ্বিতীয় হয়েছিল ভাই শ্রীদীপ মন্ডল।  পেয়েছে দুটি রুপোর পদক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে ছিলো এই সাফল্য।  ১৭ থেকে ২২ শে নভেম্বর দিল্লীতে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা। দুই ভাইয়ের এই রূপ সাফল্য সমগ্র জেলাবাসীর কাছে আনন্দের খবর। আগামী দিনে ওদের আরো সাফল্য কামনা করে কোলা ইউনিয়ন হাই স্কুলের সাঁতার বিভাগের দায়িত্বে থাকা শিক্ষক সুজন বেরা বলেন ,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমরা যাঁরা শিক্ষক বা অভিভাবক হিসেবে কেবল পড়ার কথা বলি তাঁদেরও মনে হয় কিছুটা হলেও ভাববার সময় এসেছে। আসলে যেদিকে তাদের পারদর্শিতা থাকবে আমরা যদি তাদের সেই পথে সঠিকভাবে পরিচালিত ও উৎসাহিত করতে পারি তাহলে সাফল্য আসবেই। পাশাপাশি কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য্য ও পরিচালন সমিতির সভাপতি সন্দীপ রায় চৌধুরী সুপ্রিয় এর আরো সাফল্য কামনা করে বলেন এ ধরনের সাফল্যে সমগ্র জেলাবাসীর পাশাপাশি আমরা ভীষণ খুশি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…