মা দূর্গার প্রতিমা নিরঞ্জনে গিয়ে ভয়াবহ দূর্ঘটনা, নৌকা উলটে মৃত ৫, চাঞ্চল্য বেলডাঙায়

ওয়েব ডেস্ক: মা দূর্গার প্রতিমা নিরঞ্জনে গিয়ে ভয়াবহ দূর্ঘটনা। আচমকা নৌকা উলটে মৃত্যু হয় পাঁচজনের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার। জানা গিয়েছে, প্রথা অনুযায়ী প্রতিবছর সর্বপ্রথম হাজরা বাড়ির মা দূর্গার নিরঞ্জন হয়। এরপর একে একে এলাকার অন্যান্য প্রতিমাগুলি নিরঞ্জন করা হয়। সে অনুযায়ী দশমীর দিন বিকালে দুটি নৌকায় স্থানীয় একটি বিলে প্রতিমা নিরঞ্জন চলছিল। সে সময় আচমকা দুটি নৌকা উলটে গিয়ে মৃত্যু হল পাঁচজনের।

ঘটনায় স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম রোহন পাল (২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২৩), রুবাই হাজরা বন্দ্যোপাধ্যায় (২০), সুখেন্দু দে (২১) এবং মোহর হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৪)। জানা গিয়েছে, সোমবার বিকেলে বেলডাঙার ডুমনিদহ বিলে দুটি নৌকায় হাজরা বাড়ির দুর্গা প্রতিমার নিরঞ্জন চলছিল। নৌকাতে লোক বেশী হওয়ায় সেই সময় আচমকা একটি নৌকা একদিকে হেলে যায়। আর তাতেই বিপত্তি! প্রথমে একটি নৌকা উলটে যায়। এর জেরে নৌকায় যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেকে জলে পড়ে যান। অন্যদিকে এর পর পরই অপর নৌকাটিও উলটে যায়। এর জেরে সকলেই জলে পড়ে যান।

ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন প্রতিমা নিরঞ্জনের সময় সামাজিক দূরত্ববিধি না মেনেই দুটি নৌকায় প্রায় ৩৫ -৪০ জন ছিলেন। এদিকে নৌকোর ভারবহন ক্ষমতার অনেকটাই কম। ফলে আচমকা নৌকো দুটি উলটে যায়। নৌকায় থাকা প্রত্যেকেই জলে পড়ে যান। তবে তাঁদের মধ্যে অধিকাংশই সাঁতার কেটে বিলের পাড়ে চলে আসেন। কিন্তু এরপরই পাঁচজনের খোঁজ না মেলায় তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি। এরপর সোমবার রাতের দিকে ওই পাঁচজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই পাঁচ যুবক সম্ভবত প্রতিমার কাঠামোর নীচে চাপা পড়ে যায়। এর জেরেই তাদের মৃত্যু হয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…