নেট দুনিয়ায় সুনামি! হঠাৎ বন্ধ জিমেল,ইউটিউব পরিষেবা, ‘গুগুল ডাউনে’ শোরগোল বিশ্বে

নিউজ ডেস্ক; শিলিগুড়ি:বিশ্বজুড়ে জিমেল ইউটিউব পরিষেবা বন্ধ থাকায় শোরগোল পড়ে যায়।সপ্তাহের প্রথমদিন এমন ঘটনায় ব্যাহত হয় অফিসের কাজ।টুইটারে ক্ষোভ উগড়ে দেন ইউজারসরা।

ভারতীয় সময় সোমবার বিকেল ৫:২৫ নাগাদ হঠাৎ এই গন্ডগোল দেখা দেয়। আচমকাই দেখা যায় বিপর্যস্ত হয়েছে জিমেল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ডক, প্লে স্টোর, গুগল মিট, গুগল ম্যাপ, হ্যাং আউট-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। এদিন কিছুক্ষণের জন্য একেবারে খুলছিলনা সাইটগুলো।

কেন এমন বিপর্যয়? এই প্রসঙ্গে গুগলের তরফে জানানো হয়েছে, তাদের গ্লোবাল সার্ভার ক্র্যাশ করার জন্যই একসঙ্গে এতগুলো পরিষেবাগুলো আচমকা স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের জন্য পরিষেবা বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা নাগাদ স্বাভাবিক হয় পরিস্থিতি।

সপ্তাহের প্রথম দিন এভাবে পরিষেবা বিঘ্ন হওয়ায় সমস্যায় পড়েছিলেন ইউজাররা। মুহূর্তের মধ্যে অসংখ্য অভিযোগ জমা পড়ে জিমেল, গুগল, ইউটিউবের কাছে। সব তরফেই জানানো হয়েছিলএকটা সমস্যা হয়েছে। তবে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চলছে।

মোবাইল থেকে কিছু কাজ করা যাচ্ছিল,কিন্তু কম্পিউটার থেকে একেবারে কিছু করা যাচ্ছিল না। প্রায় ৪৫ মিনিট টানা শাটডাউন হয়ে গিয়েছিল গুগলের বিভিন্ন পরিষেবা। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। টুইটারে এই শাট ডাউন পরিস্থিতি গুগল ডাউন হিসাবে পরিচয় পেয়েছে। তবে এই

বিপর্যয় এক ভয়ংকর শিক্ষা বিশ্ববাসীর কাছে। একটি প্রতিষ্ঠানের আধিপত্য থাকলে বিশ্ব যে রাতারাতি অন্ধকারে চলে যেতে পারে তার প্রমান পাওয়া গেছে। বিশ্বজুড়ে কয়েক কোটি সেমিনার, ব্যবসায়িক পরিষেবা এবং ব্যক্তিগত যোগাযোগ আজ স্তব্ধ হয়ে গেছে। বহু প্রতিষ্ঠান লক্ষ লক্ষ ডলার লোকসান করেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…