এদিন শহিদ দিবস উপলক্ষ্যে ঘাটাল তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মেজাজই বদলে দিয়েছেন শঙ্কর বাবু। ডিজে বাজিয়ে, মালা পরানো জোড়া পাঁঠা হাতে তৃনমূল কর্মীরা চলেছিলেন, ‘মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ এবং শঙ্কর দোলই জিন্দাবাদ’ ধ্বনি দিতে দিতে ঘাটাল শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দুরে বলরামপুর আনন্দপুর মৌজায়।
ওখানেই স্থানীয় মানুষের দাবি অনুযায়ী ৪০০বছরের প্রাচীন কালি মন্দিরের সামনে দুই পাঁঠাকে বলি দেওয়ার সময় নিজেই ঢাক বাজান শঙ্কর বাবু। ওখানেই নিজে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক ২১শে জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহিদকে স্মরণ করার পাশাপাশি তাদের পরিবারকে সমবেদনা জানান তিনি। এরপরই বলির দানের সময় নিজের কাঁধে ঢাক তুলে নিয়ে বাজালেন এবং নাচলেন। আর পরে সেই পাঁঠার মাংস দিয়ে হলো কবজি ডুবিয়ে ভূরিভোজ।
প্রশ্ন হল আজকের দিনে এই অনুষ্ঠানের যৌক্তিকতা কী? শঙ্করবাবু জানিয়েছেন শহিদদের সম্মান জানানোর পাশাপাশি নেত্রী ক্ষমতায় হ্যাট্রিক করার জন্য এই ব্যাবস্থা এলাকার তৃণমূল কর্মীরাই করেছে এবং তার জন্য তিনি গর্বিত। এটা তো ঠিকই তৃনমূল নেত্রীর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা এবং বিজেপির মত শক্তিকে পরাস্ত করে ক্ষমতায় আসার জন্য তৃনমূল কর্মীরা আনন্দ করতেই পারেন। কিন্তু তা’বলে আজকের দিনে, দলের ঘোষিত শহিদ দিবসেই নাচ, গান, কব্জি ডুবিয়ে ফিস্ট এরজন্য আরেকটি দিন বেছে নেওয়া যেতনা? কী বার্তা গেল তাঁদেরই ঘোষিত শহিদ পরিবারগুলির প্রতি?
এমনিতেই এই ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার পলাশচাবাড়ি গ্রামের এক শহিদ পরিবার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে, দলের নেতারা আর তাঁদের দিকে ফিরেও তাকায় না। তাঁরা এও বলেছেন, ডাক পেলেও আর ২১শে জুলাইয়ের সভায় যান না তাঁরা। আজকের ঘটনা শহিদ পরিবারের সেই দাবীকেই সত্য বলে প্রমাণিত করল যেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…