দুই নদীতে জলস্তর এতটাই বেড়েছে যে নদীর বাঁধ উপচে ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের ১২টি ওয়ার্ডেই জল ঢুকে পড়েছে, প্লাবিত হয়েছে মনসুকা ১ এবং ২ গ্রামপঞ্চায়েতের গ্রামের পর গ্রাম। ওই পৌর এলাকার রাস্তাঘাট প্রায় হাঁটু থেকে কোমর জলের মধ্যে রয়েছে। বহু মানুষকেই ওপর তলায় কিংবা বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছে। যাঁদের সেই উপায় নেই তাঁদেরকে উদ্ধার করে স্কুল বা আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে। পুরসভা জানিয়েছে সাধারণভাবে এই জল দু’তিনদিনের মধ্যেই নেমে যাওয়ার কথা কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে তার সঙ্গে বিপদ হিসাবে দেখা দিয়েছে ডিভিসির জলছাড়ার ঘটনা। জানা গেছে ডিভিসি তাদের মাইথন থেকে এই মুহূর্তে ১৪৩০০একর ফিট জল ছাড়ছে। একইভাবে পাঞ্চেত থেকে ২২৬৪৩একর ফিট জল ছাড়া হচ্ছে। উপরের দুই জলাধার থেকে থেকে জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারেজ থেকেও বিপুল পরিমান জল ছাড়া শুরু হয়েছে। এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে ৩৯ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হচ্ছে।
এই জল দ্বারকেশ্বর ও কাঁসাইনদী দিয়ে বয়ে ফের শিলাবতী ও ঝুমি নদীর গর্ভকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে ফলে আরও বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাবে পাশাপাশি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে থাকা এলাকায় জলস্তর বাড়তে শুরু করবে। সঙ্গে কাঁসাই ও রূপনারায়ন সূত্রে দাসপুর এলাকার মানুষের বিপদ বাড়বে। সেচ দপ্তরের কর্তারা জানিয়েছেন এখনও কোথাও বাঁধ ভাঙার খবর না থাকলেও বেশকিছু এলাকায় নদী বাঁধ উপচে জল ঢুকছে। সেই এলাকায় যাতে বাঁধের ক্ষতি না হয় তার জন্য নজর রাখছে সেচ দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় তৈরি আছেন তাঁরা।
অন্যদিকে ঘাটাল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলির অধিবাসীরা যাতে জরুরী প্রয়োজনে শহরের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন সে কারণে বেশ কিছু নৌকা নামানো হয়েছে। ঘাটাল পৌর এলাকায় নৌকা নামিয়েছে পুর প্রশাসন। ঘাটালের কিছু অধিবাসী নিজস্ব ডোঙা ও ডিঙি ব্যবহার করছেন বাজার হাট করার জন্য। গ্রামগুলিতে পানীয়জল সরবারহ করার জন্য ঘাটাল পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েত উদ্যোগ নিয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…