এদিকে জলের তলায় ঘাটাল উপ সংশোধনাগার।ওই সংশোধনাগারে জল ঢুকে পড়ায় ৬১ জন কয়েদিকে আপাতত সংশোধনাগারের ব্যারাকে নিরাপদে রাখার পর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। ওই ৬১ জন কয়েদিকে উদ্ধার করতে নামাতে হয়েছে NDRF বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এদিকে শনিবার থেকে ঘাটাল থানার অস্থায়ী কাজকর্ম শুরু হয়েছে অন্য একটি জায়গায়। অস্থায়ী থানার পর এবার মহকুমা দপ্তরের কাজকর্মও অন্যত্র অস্থায়ী জায়গায় সরিয়ে করতে হবে বলে জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।
ইতিমধ্যে ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি এবং ঘাটাল ব্লকের ১৩ পঞ্চায়েতের সবকটিই প্লাবিত। প্রতিটি নির্বাচন আসলেই ফলাও করে সামনে আসে ঘাটাল মাষ্টার প্ল্যানের মোয়া। গত বিধানসভা নির্বাচনেও সেই স্বপ্ন ফেরি করে গেছেন রাজনীতির ফেরিওয়ালারা। নির্বাচন ফুরিয়ে গেলেই শুরু হয় দোষারোপের পালা। এ বলে ও টাকা দেয়না আর ও বলে এদের কাজের সদিচ্ছাই নেই। আর ধিরে ধিরে ঘাটাল ডুবতে থাকে। ঘাটাল থানার পর শিলাবতীর হাঁ এখন মহকুমা শাসক কার্যালয় আর ঘাটাল জেল। এরপর একদিন মহেঞ্জদারো হয়ে যাবে ঘাটাল। হতেই হবে, আজ নয় কাল, না’হয় পরশু।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…