এখন অযাচিত ম্যাসেজ থেকে মিলবে রেহাই, হোয়াটসঅ্যাপ আনছে অসাধারণ ফিচার

টেক ডেস্ক: সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আর হবে নাই বা কেন, হোয়াটসঅ্যাপও যে তাদের ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্স আরও ভালো করার জন্য নতুন নতুন ফিচার হাজির করছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন ফিচার।

আপনারা জানেন হোয়াটসঅ্যাপে কারও চ্যাট যদি আপনার দেখতে ইচ্ছা না করে তাহলে আপনি আর্কাইভ করে রাখতে পারেন। তবে এই আর্কাইভেরই একটি নতুন ভার্সন আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এই নতুন ভার্সনের নাম হবে Read Later। এই ভার্সন আপনারা কিছু কিছু কন্টাক্ট এর জন্য সেট করে রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপ যেকোন ফিচার তাদের ব্যবহারকারীদের জন্য লঞ্চ করতে গেলে তার আগে বিটা ভার্সনে নিয়ে আসে। Read Later ফিচারটি ও প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা iOS ভার্সন ২.২০.১৩০.১- এ দেখা গিয়েছিল। বর্তমানে এটি টেস্টিং চলছে এবং খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হবে। নতুন Read Later ফিচার কোম্পানি আগামী বছরই তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসতে চলেছে।

 

কী সুবিধা থাকছে এবং কীভাবে এটি কাজ করবে-

 

Read Later ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েকটি চ্যাট নিজেদের পছন্দমতো সময় অনুযায়ী মিউট করে রাখতে পারেন। Vacation Mode- এর মতোই অনেকটা এই ফিচার কাজ করবে। এই ফিচারের উপরে কোম্পানি অনেকদিন ধরে কাজ চালাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন Archived চ্যাট অপশনে যদি চ্যাট আর্কাইভ করে রাখেন তাহলে নতুন ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে। কিন্তু, এই Read Later ফিচারে চ্যাট আর্কাইভ করা থাকলে মেসেজ আসলেও নোটিফিকেশন আপনি পাবেন না।

 

যদি আপনি কোন কন্টাক্টের মেসেজ পড়তে না চান বা কার সাথে চ্যাট করতে না চান তাহলে তার চ্যাট সিলেক্ট করে Read Later তালিকায় যোগ করুন। তাহলে যদি তিনি কোন চ্যাট করেন তাহলে আপনার কাছে কোন নোটিফিকেশন আসবে না। নতুন ফিচার ব্যবহারকারীর অ্যাপ এক্সপেরিয়েন্স আরও ভালো করে দেবে। পাশাপাশি অবাঞ্ছিত ও অযাচিত ম্যাসেজের কারণে তাদের কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না। এর আরও একটি সুবিধা যে, আপনি Read Later অপশন যেকোন মুহূর্তে চালু অথবা বন্ধ করতে পারেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…