অবৈধ প্রনয়, গড়বেতায় কাকিমার সাথেই আত্মঘাতী যুবক

নিজস্ব সংবাদদাতা: শেষ অবধি জীবন দিয়েই প্রনয়ের মূল্য চোকালেন কাকিমা ও ভাসুর পো। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার একটি জঙ্গল থেকে একই দড়িতে ফাঁস দেওয়া দুটি দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাত সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে একটি গাছে ঝুলতে থাকা দুটি মৃতদেহ দেখতে পেয়ে গড়বেড়িয়া গ্রামে খবর পাঠায় স্থানীয়রা। সেখান থেকে খবর যায় পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ দুটি। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম গৌতম দাস (৩০), মহিলা, মমতা দাস (৩২)।

গড়বেতার চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া গ্রামে মমতার বাপের বাড়ি। বিয়ে হয়েছিল কেশপুর থানার একটি গ্রামে। বছর দশেকের বিবাহিত জীবন মমতার। দুটি সন্তানের বয়স ৭ এবং ৯। কেশপুরের বাড়িতেই ভাসুরের ছেলের সঙ্গে বিবাহোত্তর সম্পর্কে জড়িয়ে পড়েন মমতা। পরিবারে এ নিয়ে সমস্যা শুরু হয়েছিল অনেকদিন আগেই। আর সেই সমস্যার কারনে ছেলে মেয়েকে বাপের বাড়িতেই রাখতেন। মাঝে মধ্যে যাতায়ত করতেন। সেরকমই কয়েকদিন আগে এসেছিলেন বাপের বাড়িতে।

মমতার বাপের বাড়ি সূত্রে জানা গেছে ভাসুর পো গৌতম এসেছিল বুধবার দুপুরে। বিকালের কিছু পরে একটি সাইকেল নিয়ে দুজনে বেরিয়ে কিছু কাজ আছে বলে। এরপর ফেরেনি সারারাত। তারপর বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় দুজনের মৃতদেহ। পাশেই পাওয়া গেছে একটা সাইকেল, কিছু টাকা আর ছোট কাগজে লেখা ছ’টি শব্দ, “আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।” পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: suicide

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…