অটোমোবাইল

ক্রমশই চিন্তা বাড়াচ্ছে জ্বালানির দাম; টানা ১২ দিন ধরে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম

নিউজ ডেস্ক: আবারও বাড়ল জ্বালানির দাম। শনিবার নিয়ে টানা ১২ দিন ধরে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৭ পয়সা এবং ডিজেলের দামও লিটার প্রতি ৩৭ পয়সা বাড়ল। ফলে শনিবার মহানগরীতে পেট্রোলের দাম হল লিটার প্রতি ৯১.৭৮ টাকা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪.৫৬ টাকা। শুক্রবারে কলকাতায় পেট্রোলের দাম ৯১.৪১ টাকা প্রতি লিটার ছিল। অন্যদিকে, ডিজেলের দাম ছিল ৮৪.১৯ টাকা।

এই বছরের শুরু থেকে গত দেড়মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬.৫৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭.১২ টাকা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮.৩৪ টাকা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮.৮৭ টাকা।

মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিছু জায়গায় ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে! প্রতিবাদে রাজ্যজুড়ে ৬ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে ধর্মঘট।

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বঙ্গেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে শাসক শিবির সহ বাম-কংগ্রেস সকলের পক্ষ থেকেই। শুক্রবারই শ্রীরামপুরে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে রান্না করা হয়। একটি বাইকেও আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

শনিবার ও রবিবারেও কলকাতা ও জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসকশিবির। শনিবার চিনার পার্কে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। দুপুর ৩টেয় দক্ষিণ কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল। যাদবপুর থানা থেকে ভবানীপুরে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিল।

রবিবার উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে তৃণমূলের। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার মিছিল করবেন তৃণমূল কর্মীরা।

সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা ও জেলার পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে। এলপিজি-র মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের বঙ্গ জননীর কর্মীরা। আবার ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের আলাদা কর্মসূচি রয়েছে।

এদিকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কারণ এই বর্ধিত মূল্যের সাথে নিত্য দিনের প্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়বে পাল্লা দিয়ে। সকলের মনে একটাই প্রশ্ন, মধ্যপ্রদেশ ও রাজস্থানের পর কী এবারে বঙ্গেও সেঞ্চুরি হাঁকাবে পেট্রোল!

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…