এখন খবর

জুলাই মাসের শুরু থেকে ছাত্রীদের দেওয়া হবে ২৫,০০০ টাকা ভাতা

বিশ্বজিৎ দাস: জুলাই থেকেই ছাত্রী পেতে চলেছেন ২৫,০০০ টাকার মাসিক ভাতা। কীভাবে আবেদন করবেন,জেনে নিন বিস্তারিত। আগামী জুলাইয়ের শুরু থেকে ৬০ জন ছাত্রীকে ভাতা হিসাবে দেওয়া হবে ২৫,০০০ টাকা। এক্ষেত্রে, প্রথম থেকে দশম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে বরাদ্দ হয়েছে ৩০০ টাকা এবং একাদশ থেকে স্নাতক স্তরের ছাত্রীদের জন্য প্রতি মাসে বরাদ্দ ৫০০ টাকা। স্নাতক পর্যন্ত এই ভাতার সহায়তা পাওয়া যাবে।

এই ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন ছাত্রীদের নির্বাচন করা হবে প্রথম থেকে দশম শ্রেণীর মধ্যে। অন্য দিকে বাকি ২০ জন ছাত্রী নির্বাচন করা হবে একাদশ থেকে স্নাতক স্তরের শিক্ষার্থীদের মধ্যে।

সূত্র মারফত জানা গিয়েছে, ছাত্রীদের প্রাপ্ত এই ভাতা সরাসরি তাদের পিতা-মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। মা-বাবার অ্যাকাউন্ট ছাড়াও স্কুল কর্তৃপক্ষের অ্যাকাউন্টগুলিতেও স্থানান্তরিত হতে পারে প্রাপ্ত ভাতার টাকা। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই এই সুবিধা পাবে।

এই সুবিধাটি পেতে হলে প্রথমেই আপনাকে www.arthlabh.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। আবেদনকারী সমস্ত ছাত্রীদের একটি ফর্ম পূরণ করে তা এই ওয়েবসাইটে জমা দিতে হবে। যাদের পরিবারের মাসিক আয় ১০,০০০ টাকারও কম কেবলমাত্র তাদেরই এই সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত, জানিয়ে রাখা ভাল আবেদন জানানোর জন্য ফর্মে অবশ্যই বাবার নাম, পরিবারের মোট সদস্য সংখ্যা, বাবার পেশা, মায়ের পেশা, জন্ম তারিখ, পরিবারের আয়, ঠিকানা এবং কন্টাক্ট নম্বর, ছাত্রী নিজের ফটো, বিদ্যালয়ের ঠিকানা, বিদ্যালয়ে ফি জমা দেওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদে অনলাইনে ফিল আপ করতে হবে।

Share
Published by
Tags: india

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…