এবার থেকে হোম আইসোলেশনে থাকতে হলে লিখতে হবে ৩টি মুচলেকা, নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

ওয়েব ডেস্ক : উপসর্গহীন করোনা রোগীদের খুঁজতে রীতিমতো কালঘাম ছুটছে কলকাতা পুরসভার। তার ওপর অনেকেই মানছে না বিধি নিষেধ৷ এর ফলে এবার থেকে কলকাতায় করোনা রোগীদের হোম আইসোলেশনে থাকার ক্ষেত্রে আরও কড়াকড়ি নিয়ম করতে চলেছে কলকাতা পুরসভা। এবিষয়ে পুরসভার তরফে জানানো হয়েছে, এবার থেকে হোম আইসোলেশনে থাকতে গেলে দিতে হবে ৩ দফা মুচলেকা। পুরসভা সূত্রের খবর, হোম আইসোলেশনে থেকেও অনেকে নিয়ম মানছেন না। এমনকি স্বাস্থ্য দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন না। এর জেরে করোনা সামলাতে মুশকিল হচ্ছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।

এবিষয়ে কলকাতা পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন, এই মূহুর্তে কলকাতা পুর এলাকায় বহু মানুষ হোম আইসোলেশনে রয়েছে। কিন্তু আদতে কেউই সেই নিয়ম মানছেন না। স্বাস্থ্য দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী গুরুতর অসুস্থ হয়ে উঠলে তা জানতে পারছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এমনকি কারও মৃত্যু হলেও খবর আসছে অনেক পরে। এর জেরে স্বাভাবিকভাবেই মৃতদেহ সৎকারে দেরি হচ্ছে। এর জেরে এবার থেকে যদি কোনাই করোনা রোগী হোম আইসোলেশনে থাকতে চান, সেক্ষেত্রে তাদের তিনটি মুচলেকা দিতে হবে৷ প্রথম মুচলেকায় সমস্ত নিয়ম মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। দ্বিতীয় মুচলেকায় জানাতে হবে ডাক্তারের নাম ও ফোন নম্বর। তৃতীয় মুচলেকায় জানাতে হবে সেবক বা সেবিকার নাম।

এবিষয়ে পুরসভার তরফে আরও জানানো হয়েছে, যদি কোনো করোনা রোগী মুচলেকায় সই করতে অস্বীকার করেন, সেক্ষেত্রে, উপসর্গহীন রোগীদের পাঠানো হবে সেফ হোমে। আর উপসর্গ থাকলে তাকে পাঠানো হবে হাসপাতাল। পুরসভা সূত্রের খবর, যেহেতু কলকাতার বহু মানুষ করোনায় সংক্রমিত হয়ে স্বাস্থ্য দফতরের সাথে যোগাযোগ করছেন না সেহেতু করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে তাঁর ডেথ সার্টিফিকেট জোগাড় করতে কালঘাম ছুটছে পরিবারের। এমনকী খবরও মিলছে দেরিতে। সেক্ষেত্রে এবার থেকে মুচলেকায় চিকিৎসকের নাম বাধ্যতামূলক করা হয়েছে, যাতে এর মাধ্যমে সরাসরি তাঁর কাছ থেকে ডেথ সার্টিফিকেট চাওয়া হবে। আর খবর মিলতে দেরি হলে জবাবদিহি করতে হবে পারে সেবককে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…