Categories: এখন খবর

জ্যোতির্বিজ্ঞানে প্রথমবার একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ, বিরল ঘটনার সাক্ষী থাকছে গোটা বিশ্ব

ওয়েব ডেস্ক : করোনাভাইরাস, আমফান, পঙ্গপালসহ একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। এবার আরও এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। এই প্রথমবার একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে এমনটাই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীমহল।

পৃথিবী পরিভ্রমণ করার সময় কিছুক্ষণের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে। সেই সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। ফলে সেই সময় পৃথিবীর কোনো কোনো জায়গায় চন্দ্র আংশিক বা সম্পূর্ণরূপে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। একে চন্দ্রগ্রহণ বলা হয়।

আবার এই একইভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরার সময় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে। সেই সময় পৃথিবীর বেশ কিছু জায়গায় সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। তবে, জ্যোতির্বিজ্ঞানিদের পরীক্ষা অনুসারে, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশি হয়।

এক নামী সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, একই মাসে এমন দুটি গ্রহণের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে কেউই এমন ঘটনার সম্মুখীন হয়নি।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, চলতিমাসের ৫ জুন দেখা যাবে চন্দ্রগ্রহণ। তাদের মতে, আগামী ৫ ই জুনের চন্দ্রগ্রহণটি হতে পারে উপচ্ছায়া গ্রহণ। অর্থাৎ, এদিন পৃথিবীর আংশিক ছায়া পড়বে চাঁদের ওপর। এদিন রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং তা দেখা যাবে ১২টা ৫৫ মিনিটে। ৩ ঘণ্টা ১৮ মিনিটের এই গ্রহণ থাকবে রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকেও সরাসরি এই গ্রহণ নজরে আসবে।

অন্যদিকে, চন্দ্রগ্রহণের ঠিক ১৬ দিনের মধ্যে অর্থাৎ ২১ শে জুন ফের গ্রহণের সাক্ষী থাকবে দুনিয়া৷ এবারের সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস। গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে এবং তা দেখা যাবে ১০টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ০২ মিনিট পর্যন্ত। গ্রহণ শেষ হবে দুপুর ৩টা ০৪ মিনিটে।

সবমিলিয়ে বিগত বছরে জ্যোতির্বিজ্ঞানে প্রথমবার একই মাসে মাত্র ২১ দিনের পার্থক্যে চন্দ্র ও সূর্যগ্রহন হওয়ায় এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…