টেক ডেস্ক: দেশের অন্যতম বড় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট। কিছুদিন আগেই ‘বিগ বিলিয়ন ডে’ উপলক্ষ্যে দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছিল ফ্লিপকার্ট। পুনরায় ফেস্টিভ সিজন সেলে আরও কিছু দুর্দান্ত অফার নিয়ে এসেছে তারা। এরমধ্যে একটি এমন অফার রয়েছে যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। আপনি ফ্লিপকার্ট থেকে বিনা মূল্যে নিতে পারবেন একটি আস্ত স্মার্ট ফোন। পেয়ে যাবেন ১০০% ক্যাশব্যাক। আপনি যেকোন ফোন পেতে পারেন ফ্রিতে। তবে এর জন্য রয়েছে কিছু শর্তাবলি। আসুন জেনে নেই সে সম্পর্কে-
ফ্লিপকার্টের এই অফারের নাম Phone For Free এবং এই অফারে ১০০ জন গ্রাহক তাদের ফোনের সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই ১০০ জন বিজেতা নির্বাচিত হবেন লাকি ড্র-এর মাধ্যমে। এই কনটেস্টের সুবিধা নিতে হলে আপনাকে একটি পদ্ধতি অনুসরণ করতে হবে। যদি আপনার ভাগ্য সাথ দেয়, তাহলে আপনি ওই ১০০ জনের মধ্যে একজন হতে পারবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে যা করতে হবে
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দুপুর ১২ টা থেকে রাত ১২ টার মধ্যে যেকোনও ফোন অর্ডার করতে হবে। আপনি নিজের পছন্দের যে কোন স্মার্টফোন অর্ডার করতে পারবেন। এরপর ফ্লিপকার্ট ১০০জন বিজেতাকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেবে। তাদের ফোনের সম্পূর্ণ টাকা তাদের কাছে ক্যাশব্যাক হিসেবে পৌঁছে যাবে। অর্থাৎ তারা সম্পূর্ণ বিনামূল্যে এই ফোন নিতে পারবেন। ১০ ডিসেম্বর তারিখে এই কনটেস্টের বিজেতাদের নাম ঘোষণা করা হবে।
তবে ফ্লিপকার্ট সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে, যে স্মার্টফোন ডেলিভার করা হবে শুধুমাত্র সেই স্মার্ট ফোন এই প্রতিযোগিতার অংশ হতে পারবে। অর্থাৎ যদি আপনি কোন কারণে অর্ডার ক্যানসেল করে দেন তাহলে কিন্তু আপনি আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই কেনার সময় নিজের পছন্দমত ফোনটিই অর্ডার করুন। নাহলে কিন্তু দুর্দান্ত এই সুযোগটি হাতছাড়া হয়ে যাবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…