এখন খবর

সপ্তাহান্তিক বাজারে ডিম আর মাছের যোগান,খুশিতে ফেটে পড়ল বেলদার খালিনা গ্রামের দিনমজুর পরিবার গুলি

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের বাজারে কোথাও কোথাও বাজার খোলা থাকলেও পকেটে পয়সা নেই গরীব দিন মজুর পরিবার গুলির। আর যে পয়সা রয়েছে তাতে আর যাই হোক মাছ কেনা চলেনা। গত ১৭/১৮ দিন তাই মাছের মুখ দেখেননি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খালিনা গ্রামের প্রায় ১০০টি দিনমজুর পরিবার। এতদিন সরকারি পরিষেবায় চাল ডাল ইত্যাদি মিলছে। আলু ও শাক সবজির যোগান দিয়েছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। শনিবার সপ্তাহান্তের শেষ দিনে সেই তৃনমূল কংগ্রেসের তরফ থেকেই প্রান্তিক পারিবার গুলিকে বিতরন করা হল মাছ।

না, মাছ বলতে ভিনরাজ্য থেকে লরিতে করে আসা বিলাসপুর বা অন্ধ্রপ্রদেশের চালানি মাছ নয়, রীতিমত স্থানীয় পুকুরে ধরা টাটকা মাছ। খালিনা গ্রামেরই একটি পুকুরে জেলেদের নামিয়ে এদিন ধরা হয়েছিল ১কুইন্টলেরও বেশি মাছ। মালিককে মাছের দাম মিটিয়ে সেই মাছ গ্রামের ১০০টি দরিদ্রতর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবার পিছু মাছ দেওয়া হয়েছে কম বেশি এক কিলো করে। এছাড়াও এদিন গ্রামের তিনশ পরিবারকে সদস্য সংখ্যা অনুপাতে ডিম বিতরন করা হয়। গ্রামের বয়স্ক মানুষদের ডেকে এনে খাওয়ানো হয় ডাব।

স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত ধল যিনি এখানকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য জানান, ”এই সব পরিবার গুলি এই এলাকার ১০০দিনের কাজের সঙ্গে যুক্ত। এঁদের যথেষ্ট প্রোটিন দরকার। তাছাড়া প্রতিদিন এক ঘেঁয়েমি খাবার ভালও লাগেনা। মুখ স্বাদ বদল করতে চায়। বিশেষ করে বাচ্চারা খুবই সমস্যায়। সব কিছু মাথায় রেখেই এই মাছ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা একেবারেই গরীব এমন পরিবারে মাছ ও সমস্ত পরিবারগুলির জন্য ডিম দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিবার সংখ্যা প্রায় ৩০০।” বাড়িতে টাটকা মাছের খবরে ডগমগ বাসিন্দারা ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…