ওয়েব ডেস্ক : ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকার কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র চুরির দায়ে এবার পুলিশের জালে টলিউডের এক অভিনেতা। তবে শুধুমাত্র কার্তুজ, আগ্নেয়াস্ত্র নয়, একই সাথে তাঁর কাছ থেকে প্রচুর টাকা চুরি করেছে টলিউডের এই উঠতি অভিনেতা। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই ব্যবসায়ীর কাছেই বা এত পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র মজুত ছিল কেন? এই বিষয়টি স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে পুলিশকে। এই কারণে ইতিমধ্যেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, দিন কয়েক আগেই আত্মদীপ ঘোষ নামে টলিউডের ওই অভিনেতা পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র চুরি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর মঙ্গলবারই ওই ব্যবসায়ীর তরফে অভিনেতার বিরুদ্ধে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে আনন্দপুরে ওই অভিনেতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ি তল্লাশি করে আত্মদীপ নামে ওই অভিনেতার বাড়ি থেকে পুলিশ ২ টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড কার্তুজ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করে। ঘটনার পর দ্রুত তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে এই ঘটনায় ওই ব্যবসায়ী তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বাইরে ছিলেন ওই ব্যবসায়ী। সে সময় তাঁর ফ্ল্যাট থেকে ওই আগ্নেয়াস্ত্র ও টাকা চুরি করে অভিযুক্ত অভিনেতা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু আচমকা এত পরিমাণ কার্তুজ- আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর বাড়িতে এল কিভাবে? আর কেনই বা টলিউডের একজন অভিনেতার নাম এই ঘটনার সাথে জড়ালো? পাশাপাশি এর পিছনে কোনো চক্র কাজ করছে কিনা, কিংবা ওই ব্যবসায়ী ও অভিনেতা কোনো অসৎ কাজের সাথে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…