Categories: এখন খবর

কালীপুজোর রাতেই নারায়নগড়ে ভস্মীভূত দোকান, ৩লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা: রবিবার,  কালীপুজোর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল নারায়ণগড়ের একটি দোকান। আগুন লাগায় পুরোপুরি ছাই হয়ে যায়। বস্তুত এক টুকরো সুতোও বাঁচানো যায়নি এই পুড়ে যাওয়া দোকানটি থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্র অনুযায়ী আনুমানিক রাত পৌনে একটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় দোকানের মালিক পাড়ারই একটি ক্লাবের কালীপুজোয় ব্যস্ত ছিলেন।  দোকানের পাশে অবস্থিত লোকজন চিৎকার করে খবর দেন দেওয়ার চেষ্টা করেন এবং তারাই  প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকান বন্ধ থাকায় কিছু করতে পারেননি তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে নারায়ণগড় থানা ও দমকলে খবর দেওয়া হয়। দুটি ইঞ্জিন এসে বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। নারায়ণগড় হাটের কাছে পারুলিয়াতে অবস্থিত স্টেশনারি দোকানটিতে পুজোর সময় বাজিও রাখা ছিল বলে এলাকাবাসীদের দাবি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে আগুন দ্রুত ছড়িয়েছে এমনটাই দাবি । পুড়েছে দোকানের সামনে রাখা একটি বাইকও। দোকানী মৃত্যুঞ্জয় পাত্র বলেন,” দোকান বন্ধ করে ঘুমোতে যাওয়ার পরেই আগুন লাগে। প্রায় তিনলক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।” যদিও তিনি আতশবাজি রাখার কথা অস্বীকার করেছেন। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…