Categories: এখন খবর

করোনার টাকা কারচুপির অভিযোগে ভার্চুয়াল সভায় মমতাকে তুলোধুনো অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ

ওয়েব ডেস্ক : রবিবার বিজেপির ভার্চুয়াল সভার শুরু থেকেই করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ব্যার্থতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো তুলোধুনো করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তাঁর অভিযোগ, করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে ১০,১০৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার ওষুধ কিনতে ও হাসপাতালের পরিকাঠামো তৈরিতে এই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও পশ্চিমবঙ্গে হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়নি।

এদিন অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেন, রাজ্যে ৪৩টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে। কিন্তু আদতে পশ্চিমবঙ্গে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও তা করোনা মোকাবিলায় মাত্র ২টির বেশি হাসপাতালকে কাজে লাগানো যায়নি। এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় সাহায্য পাওয়ার পরেও রাজ্য সরকার করোনা প্রতিরোধে কোনও ব্যবস্থাই করেনি। তার দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই মূহুর্তে পাশের রাজ্যগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে কোনোরকম যোগাযোগই রাখতে চাইছে না। ফলে রাজ্যগুলি তাদের সীমানা সিল করে দিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, রাজ্য সরকারকে সাহায্য করতে যখন কেন্দ্র থেকে প্রতিনিধিদল পাঠানো হয়েছে তখন তাদের সঙ্গেও অসহযোগিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরীক্ষাতেও কারচুপি হয়েছে। প্রথমে রাজ্যে করোনা পরীক্ষাই হচ্ছিল না। পরে পরীক্ষার সংখ্যা বাড়লেও তথ্যে প্রচুর গরমিল ধরা পড়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতি রাজ্যে ৫০ লক্ষ টাকার বিমা করেছে মোদী সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বলছেন, ওষুধ নেই, পিপিই নেই। রবিবারের ভার্চুয়াল সভায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো তুলোধুনো করলেন অর্থমন্ত্রী নির্মলাদেবী।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…