ভাদ্রের ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির হাতছানি, রবিবার পর্যন্ত দুই বঙ্গে চলবে বৃষ্টি

ওয়েব ডেস্ক : ভাদ্রমাস পড়তেই শুরু হয়েছে ভ্যাপসা গরম। টানা গরমে একেবারে নাজেহাল মানুষজন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশে কালো মেঘ। ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে। দিন কয়েক আগেই এই পূর্বাভাস দিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। এর জেরে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। পাশাপাশি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, একই সাথে উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত কলকাতা–সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার— এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিন বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭° সেলসিয়াস। পাশাপাশি বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস আর সর্বনিম্ন ২৮° সেলসিয়াস। বৃহস্পতিবার বাতাসে আপেক্ষির আদ্রতার পরিমাণ থাকবে ৭৯% কিংবা তার আশেপাশে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…