পুলওয়ামাতে ফের গুলি লড়াই, নিহত সেনা জওয়ান, নিকেশ জঙ্গি

মঙ্গলবার ভোরে এই গুলির লড়াই হয়েছে পুলওয়ামার ঘোশু এলাকায় । সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওই অভিযান শুরু হয়েছে ও এক জঙ্গিকে নিকেশ করার পর পুরো এলাকা জুড়ে তল্লাশি চলছে ও লড়াই অব্যাহত রয়েছে বলে একটি ট্যুইট করে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ । এই লড়াইয়ে এক জন জওয়ান ও এক পুলিশ কর্মী আহত হয়েছে বলেও জানা গিয়েছে ।

পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, ঘোশু এলাকায় একটি বাড়িতে তিনজন জঙ্গি লুকিয়ে আছে বলে নির্দিষ্ট খবর পাওয়ার পর সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়ন, সেনা বাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী ও কাশ্মীরের পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে ।

সেনা বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে বলে বুঝতে পেরেই তাদের ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা বাহিনী । সেই গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জওয়ানের । সেনাবাহিনী জানিয়েছে এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে । তার পরিচয় জানা যায়নি । বাকি জঙ্গিদের ঘিরে ধরেছে সেনা বাহিনী ।

গত কয়েক মাস ধরে লাগাতার গুলির লড়াই হয়েছে সেনা বাহিনী ও জঙ্গিদের মধ্যে। গত মাসে জম্মু ও কাশ্মীর এলাকায় ৪৮ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে ও এই চলতি বছরে এই সংখ্যা একশোর বেশি। এদের মধ্যে পঞ্চাশ জন হিজবুল সংগঠনের । জঙ্গিদের হামলাতে বেশ কয়েকজন সেনার মৃত্যুও হয়েছে ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…