Categories: এখন খবর

কাটোয়ার মূলগ্রাম পঞ্চাননতলায় পঞ্চানন ঠাকুর পুজা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১৬ জানুয়ারী ঃ
পঞ্চানন হচ্ছে শুধু লোক দেবতা নয়,এই পঞ্চানন আঞ্চলিক দেবতা।পৌরাণিক দিক থেকে বলা হয় শিবের অপর নাম পঞ্চানন কারণ শিবের পাঁচটা মাথা ছিল। কিন্তু গবেষকদের মতে,এই দেবতা ছিল লৌকিক। এই লৌকিক দেবতাকে যখন একটি বিশেষ অঞ্চলের পুজো করা হয় তখন তাকে বলা হয় আঞ্চলিক দেবতা।পঞ্চানন হচ্ছে প্রথমত লৌকিক দেবতা।পরে হচ্ছে আঞ্চলিক দেবতা।পূর্ব বর্ধমানের কাটোয়া অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় এই দেবতার পুজো করা হয় যেমন গাফুলিয়া পঞ্চাননতলা,মূলগ্রাম পঞ্চাননতলা,কেতুগ্রামের পঞ্চাননতলা এবং সবক্ষেত্রেই ১লা মাঘ পুজো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই দেবতাকে মনে করা হয় যে শুধু কৃষকদেরই দেবতা নয়,যে সমস্ত বিবাহিত মহিলাদের বাচ্চা হয় না ও যারা রোগব্যাধিতে ভোগে তাদেরও মানত করার জায়গা হচ্ছে এই পঞ্চানন ঠাকুরের কাছে।মূলগ্রাম পঞ্চাননতলায় যে পুজো হচ্ছে তাতে ঘোড়ার চলন দেখা যায়। এই দেবতা ঘোড়াতেই সন্তুষ্ট হন।এই পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসে।সকাল থেকে সন্ধ্যা অবধি চলে।প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাতে কোথাও কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে তারজন্য কাটোয়া থানার  পুলিশ রয়েছে।শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে ক্যাম্প করা হয়েছে মানুষের সুবিধার জন্য। মূলগ্রাম, চাণ্ডুলী, শ্রীরামপুর, করুই,পোষ্ট গ্রাম,নন্দীগ্রাম,ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা সহ বিভিন্ন এলাকার মানুষেরা এখানে পুজো দিতে ও মেলা দেখতে উপস্থিত হয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…