(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দশগ্রামে শুরু হয়েছিল ঐতিহ্যর রাস উৎসব ও মেলা।এবছর এই উৎসব ১২তম বর্ষ পদার্পন করলো। দশগ্রামের সেবকসংঘ মাঠের এই রাস উৎসবে প্রতিদিনই দর্শনার্থী এসেছেন প্রায় ১০হাজার। বৈষ্ণবাশ্রিত এই এলাকা সবং ছাড়াও নারায়নগড় ও পুর্ব মেদিনীপুরের পটাশপুর থানা লাগোয়া। আর সেই কারনে প্রতিদিনই ভক্ত সমাগম হয়েছে কাতারে কাতারে।
অনুষ্ঠানের মুল আয়োজক কৃষ্ণ বলরাম জিউ ট্রাস্ট। ট্রাস্টের সম্পাদক তপন কুমার সেনাপতি জানালেন, ‘আমাদের এই রাস মেলা ও উৎসবের অন্যতম বৈশিষ্ট হল এই তিন থানা এলাকা কিংবা তারও আশপাশে যে সমস্ত মহাপ্রভুর দারুমূর্তি অবস্থান করেন সেই রকম ৩৩গাদি মহাপ্রভু এখানে সমবেত হন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁদের গাড়ি করে আনা ও পৌঁছে দেওয়ার কাজ ট্রাস্ট করে থাকে। এছাড়াও দেবদেবী ৩০টি ঢাক,তাসা সহযোগে জমজমাট সন্ধ্যা আরতি হয় । চলে ভগবৎ ও চণ্ডিপাঠ। কীর্তন, পালা কীর্তন। যাত্রা , সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন ২০০০মানুষ এখানে অন্নপ্রসাদ গ্রহন করেন।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই তিন সংলগ্ন প্রতিটি পরিবারই এই সময়ে আত্মীয় বন্ধু বান্ধব মেয়ে জামাইয়ে পরিপূর্ণ। ধর্ম আলোচনার পাশাপাশি চলে সামাজিক বিষয়ে আলোচনা চক্র। এবছর যেমন বিদ্যাসাগরের দ্বিশত জন্ম বার্ষিকীতে সমাজ সংস্কারে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়েছে। ধর্মকথায় অংশ নিয়েছেন কনিষ্ক মহারাজ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…