Categories: এখন খবর

নবান্ন উৎসবে মাতোয়ারা কাটোয়ার মূলগ্রাম

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া,পূর্ব বর্ধমানঃ : বারো মাসে তেরো পার্বণ। নবান্ন উৎসব হল একটা অন্যতম উৎসব। নবান্ন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। নবান্ন উৎসব হল নতুন ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অগ্রহায়ণ মাসেই আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। হিন্দু রীতিতে নবান্ন একটা পূজাও বটে, হিন্দু সম্প্রদায়ের লোকজন নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয়-স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড় সহ নতুন অন্ন গ্রহণ করেন। নবান্ন উৎসব হলো হিন্দুদের একটি প্রাচীন প্রথা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিবছর অগ্রহায়ণ মাসের বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় নবান্ন উৎসব পালিত হয়। রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত মূলগ্রামে নবান্ন উৎসব পালিত হচ্ছে।গ্রামের ১০ টি পুজো উদ্যোক্তারা প্রতিমা করে পুজোও করছে।মূলগ্রামের বেকার মাতা শক্তি সংঘে নবান্ন উৎসব উপলক্ষ্যে গণেশ জননী  প্রতিমা পূজো হচ্ছে।বেকার মাতা শক্তি সংঘের প্রবীণ বয়স্ক সদস্য ধনেশ্বর ভট্রাচার্য জানান, এবারে এই পুজো ৭০ বছরে পর্দাপণ করল।নবান্ন উৎসব উপলক্ষ্যে গ্রামে একটি মেলাও বসেছে।আগামীকাল অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রাও হবে বলে পুজো কমিটিদের কাছ থেকে জানা যায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…