Categories: এখন খবর

কলেজ ছাত্রীকে ফেসবুকে কুপ্রস্তাব , গ্রেপ্তার তৃনমূল যুব সভাপতি , প্রকাশ্যে গোষ্ঠি কোন্দল

নিজস্ব সংবাদদাতা :ফেসবুকে এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ও প্রতারণা, আপত্তিকর পোস্ট দেওয়া-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার বনগাঁর বাগদার যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই ঘটনা ঘিরে প্রকাশ্যে চলে এল সেখানকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা নিয়ে একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহর প্রথা গ্রামের বাসিন্দা পৌলমী বিশ্বাস। বছর উনিশের এই ছাত্রী দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। বাগদা থানায় তিনি রনাঘাটে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি শুভেন্দু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন। ছাত্রীর অভিযোগ, তাঁকে একাধিকবার কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এমনকী এসব কথা পাঁচকান না করার জন্য চাপ দিতে ওই নেতার স্ত্রী তাঁকে মারধরও করেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ শুভেন্দুকে গ্রেপ্তার করেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর এরপরই বাগদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। রনাঘাট অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মণ্ডলের দাবি, শুভেন্দু পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের অনুগামী। অভিযোগ, তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই যুবতীকে ফোন করে চাপ দিচ্ছেন গোপা রায়। এমনকী শুভেন্দুকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তদ্বির করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাদেবী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মণ্ডলের সমস্ত অভিযোগ ভুল বলে পালটা দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের। তিনি বলেন, “আমাকে মেয়েটি সব বলেছে। আমি শুনেই ওকে আশ্বস্ত করেছিলাম যে সবরকমভাবে পাশে থাকব। কিন্তু ঠিক কার বিরুদ্ধে, তা জানতেই ওকে ফোন করি। অথচ এই ফোন নিয়ে সম্পূর্ণ উলটো কথা বলা হচ্ছে।” তাহলে কি অভিযোগকারী ছাত্রী নিজেই কোনও একটি গোষ্ঠীর সমর্থক? তাই তাঁর অভিযোগ নিয়ে এত জলঘোলা চলছে? নাকি নিতান্তই দলের যুব নেতার ইমেজ পরিচ্ছন্ন রাখার জন্য ছাত্রীকে চাপ দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে বহু। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…