কলকাতার রিজেন্ট পার্কের ছায়া মেরাঠে, বিয়ের প্রস্তাব ফেরানোয় খুন বাবা ও মেয়ে

ওয়েব ডেস্ক: গত কয়েকদিন আগে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন হতে হয় এক তৃতীয় বর্ষের ছাত্রীকে৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এমনই এক ঘটনা প্রকাশ্যে আসে৷ এক্ষেত্রে অবশ্য কোনো প্রেমের সম্পর্ক ছিলনা যুবতির৷ বিয়ে করতে চায়নি যুবতি তাই রাগের বশে যুবতি ও তার বাবাকে গুলি করে খুন করে এক যুবক। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেরাঠের ঢিপি নগরে। মৃত যুবতীর বছর ২৪ এর আঁচল সাহও ও তার বাবা রাজকুমার সাহও (৪৯)।

জানা গিয়েছে, ওই আঁচল সাহও নামে ওই যুবতি কোনোদিনই পছন্দ করতেন না অভিযুক্ত যুবক সাগরকে। কিন্তু সাগরের পছন্দ ছিল তাকে। ফলে বহুবার আঁচলকে জানায় ছেলেটি। কিন্তু মেয়েটির তরফে বারংবার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। এরপর মাঝে মধ্যেই রাস্তাঘাটে আঁচলকে উত্যক্ত করে সাগর। কিন্তু মেয়েটি বিষয়টি বাড়িতে কখনোই জানায়নি। এরপর একদিন আচমকা যুবতীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় অভিযুক্ত যুবক। আঁচল এবারও মুখের উপর প্রস্তাব নাকচ করে দেন। এই খানেই আত্মসম্মানে লাগে অভিযুক্ত যুবকের। রাগের বশে মেয়েটির কাছ থেকে অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে সে। সেই রাগেই শনিবার গভীর রাতে অভিযুক্ত যুবক সাগর তার বন্ধুদের নিয়ে বাইকে করে এসে জোরপূর্বক বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়।

এদিকে গুলির শব্দ পেয়েই বাড়ির অন্যান্য সদস্যরা প্রাণ বাঁচাতে পালাতে সক্ষম হলেও আঁচল এবং তার বাবা রাজকুমারের শরীরের গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আঁচলের। এরপর তড়িঘড়ি আঁচলের বাবা রাজকুমারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে আঁচল ও তার বাবাকে বাঁচাতে গিয়ে তাদের পাশাপাশি আঁচলের দাদার হাতেও গুলি লাগে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত সাগর নামের ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় শুধু যে সাগর জড়িত ছিল না নয়। সেই সাথে সাগরের আরও বেশ কয়েকজন বন্ধু জড়িত ছিল। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সাগরের বিরুদ্ধে ৩০২, ১২০ বি ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের করেছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্কের জেরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় খুন হতে হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা পুরকায়স্থকে। দীর্ঘ কয়েকবছর প্রেমের সম্পর্ক থাকলেও প্রেমিকা জানতই না তার প্রেমিকা জয়ন্ত বিবাহিত। তার স্ত্রী অন্তঃসত্ত্বা জেনে সম্পর্ক থেকে পিছু হটতে থাকে প্রিয়াঙ্কা। কিন্তু জয়ন্ত সম্পর্ক ভাঙতে নারাজ বরং স্ত্রীকে ছেড়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চায় সে। কিন্তু প্রেমিকা রাজি না হওয়ায় তাকে খুনের পরিকল্পনা করে সে। এরপর ঠান্ডা মাথায় প্রেমিকাকে খুনের ছক কষে সে৷ ইন্টারনেট ঘেটে রীতিমতো বানিয়ে ফেলে বন্দুক, বলবিয়ারিং ও আতসবাজির মশলা দিয়ে তৈরি করে গুলি। এরপর ভোরবেলা ঘুমন্ত অবস্থাতে প্রেমিকাকে গুলি করে সে। ঘটনায় ইতিমধ্যেই জয়ন্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিয়াঙ্কার মৃত্যুতে জয়ন্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে রিজেন্ট পার্ক থানা এলাকা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…