Categories: এখন খবর

ফারাক্কায় নির্মীয়মান ব্রীজ ভেঙে মৃত প্রোজেক্ট ম্যানেজার সহ অন্তত ২, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদন: ফরাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা। কাজ চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের গার্ডার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায়
২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৭ শ্রমিক। এদের মধ্যে  অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা । নির্মাণ কাজ শুরুর মাত্র দেড় বছরের মাথায় এই দুর্ঘটনায় আতংক ছড়িয়েছে কর্মরত শ্রমিকদের মধ্যে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনায় উদ্ধারকার্যের জন্য ঘটনাস্থলে মালদা থেকে ছুটে যাচ্ছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিস। আহতদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। জানা গিয়েছে মৃতেদর মধ্যে রয়েছেন একজন প্রোজেক্ট ম্যানেজার। নাম শ্রীনিবাস। অন্যজন শচীন প্রতাপ। তিনি ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য, ব্রিজটি তৈরি হচ্ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটির তত্ত্ববধানে। তৈরি করছিল আরকেইসি নামে একটি কোম্পানি। সূত্রের খবর, গার্ডারের নীচে চাপা পড়ে রয়েছেন এখনও কয়েকজন।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় মোট ৭ জন শ্রমিক আহত হয়েছেন। এদের প্রত্যেকেরই আঘাত গুরুতর। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যে অংশে ভেঙে পড়েছে তার নিচে কতজন চাপা পড়ে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে, কংগ্রেস বিধায়ক মইনুল হক জানিয়েছেন, ফরাক্কা ব্যারেজ থেকে এক কিলোমিটার দূরে নতুন ব্রিজ তৈরি হচ্ছিল। সেখানেই একটি গার্ডার ফিট করার সময় ওই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি তৈরি করছিল একটি সংস্থা। শোনা যাচ্ছে এক ইঞ্জিনিয়ারেরও মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…