ওয়েব ডেস্ক : মাদকযোগে জড়িত থাকার অপরাধে এনসিবির জিজ্ঞাসাবাদের পর এই মূহুর্তে পুলিশের হেফাজতে সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী। তবে রিয়া গ্রেফতার হলেও তার বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ২০১৮ সালে ‘দিল বেচারা’র অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন। যদিও পরে সঞ্জনা নিজেই তাঁর অভিযোগ মিথ্যে বলে দাবিও করেছিলেন। কিন্তু সঞ্জনার এই মিথ্যে অভিযোগ একেবারেই মেনে নিতে পারেননি সুশান্ত৷ একেবারেই ভেঙে পড়েছিলেন অভিনেতা।
জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই সুশান্ত ধীরে ধীরে মাদকের নেশা শুরু করেন। এমনকি সে সময় সুশান্ত বেশিরভাগ সময় নেশায় বুঁদ হয়ে থাকতেন বলে দাবি করেছেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, রিয়া চক্রবর্তীর দাবি, ২০১৮ তে সেই সময় ‘কেদারনাথ’এর শুটিং চলাকালীন মাদকের নেশায় বুঁদ হয়ে থাকতেন সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান। দুজনেই নেশাগ্রস্ত হয়ে শ্যুটিং করতেন। কিছুদিন আগে এনসিবির জেরার মুখে এধরণের একাধিক দাবি করেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।
রিয়া এনসিবিকে জানিয়েছেন ২০১৮ সাল থেকেই সুশান্ত প্রতিদিন মাদক সেবন করতেন। সেই বছরই পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথের শ্যুটিং শুরু হয়। সেখানে প্রতিদিন নেশাগ্রস্ত হয়েই থাকতেন সুশান্ত। এমনকি সুশান্তের সাথে সারাও মাদকের নেশায় বুঁদ হয়ে বেশিরভাগ শ্যুট করতেন। জানা গিয়েছে শীঘ্রই সারা আলি খানকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে। তবে শুধু সারা নয় একইসাথে অভিনেত্রী রকুলপ্রীত সিং, ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে শীঘ্রই নোটিস পাঠানো হবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…