২ কোটি ২০ লক্ষ টাকার জাল নোট সহ উত্তরবঙ্গে গ্রেপ্তার ১২

নিজস্ব সংবাদদাতা: শনিবার রাত ৮টা নাগাদ পুলিশি তৎপরতায় বিপুল অঙ্কের জাল নোট সহ গ্রেপ্তার করা হল ১২জনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা। উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সংগে এত পরিমান টাকা উদ্ধারের ঘটনা এই সময় কালে নজির বিহীন বলেই পুলিশ জানিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে একটি বিলাসবহুল গাড়িতে করে ৭ জন জাল নোটগুলি নিয়ে আসছিল। একটি বিশেষ সূত্রে খবর পেয়ে ফালাকাটায় গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। কয়েকটি ব্যাগে রয়েছে থরে থরে ২হাজার টাকার বাণ্ডিল। গোনার পর দেখা যায়  ২কোটি ২০লক্ষ টাকার জাল নোট।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তদন্তে নেমে পুলিশ জানতে পারে একটি ভুয়ো প্রতারণা চক্রের কথামতো ওই ব্যক্তিরা টাকাগুলি ফালাকাটায় নিয়ে আসে। তদন্তকারীরা জানান, ওই প্রতারণা চক্রের অফিস রয়েছে কসবাতে। পরে তদন্ত করে কোচবিহার থেকে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ১২ জনের মধ্যে ৫ জন তেলেঙ্গানার বাসিন্দা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘একটি গাড়ি থেকে ওই টাকা সহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ১২জনকে গ্রেফতার করা হয়েছে। টাকাগুলি কী কারণে এখানে নিয়ে আসা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করে দেখা যাচ্ছে।’

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…