নিউজ ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাংলা সিনেমায় ফেলুদা হিসাবে বারবার দেখা যায় তাঁকে। তবে কখনও সাইবার ক্রাইমের তদন্ত করতে দেখা যায়নি তাকে। আর দেখা যাবেই বা কী করে? কারণ, তখন নেটদুনিয়ার এমন রমরমা ছিল না যে! তবে এবার সাইবার অপরাধ নিয়ে কার্যত অতিষ্ট হয়ে উঠলেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর কথা।
অভিনেতার অভিযোগ, ইন্টারনেটে তার নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে । আর ওই অ্যাকাউন্টে তরুণীদের অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। ৩০ অক্টোবর প্রথম বিষয়টি নজরে আসে তাঁর। সে সময় খুব একটা গুরুত্ব দেননি তিনি। এরপর ১২ নভেম্বর অভিনেতা লালবাজারের দ্বারস্থ হন। কলকাতা পুলিশকে অভিযোগপত্রের সঙ্গে ওই অ্যাকাউন্টে পোস্ট করা অশ্লীল ছবি প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে। কেউ তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলেই অভিযোগ অভিনেতার।
উল্লেখ্য, ভুয়া অ্যাকাউন্টের অস্বস্তির শিকার হননি এমন তারকা মনে হয় খুঁজেই পাওয়া দুষ্কর। কিন্তু সব্যসাচী চক্রবর্তী এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম থেকে নিজেকে এখনও পর্যন্ত দূরে সরিয়েই রেখেছেন। তারপরেও সাইবার অপরাধ নিয়ে অস্বস্তিতে পরতে হল এই জনপ্রিয় অভিনেতাকে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থও হতে হল তাকে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…