এখন খবর

ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্রের বৈধতার মেয়াদ বাড়াল কেন্দ্রের মোদি সরকার

নিউজ ডেস্ক: গাড়ির নথিপত্রের বৈধতার মেয়াদ ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। তবে এটাই কিন্তু শেষ সুযোগ আপনার জন্য।

কেন্দ্রীয় সরকার মহামারীর কথা বিবেচনায় রেখে শুক্রবার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো গাড়ির নথিপত্রের বৈধতার মেয়াদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাজ্যগুলিকে দেওয়া একটি নির্দেশিকায় কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক জানিয়েছে,১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২১-এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ফিটনেস, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য নথিগুলির বৈধতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার লকডাউনের কারণে সেগুলি নির্দিষ্ট সময়ে পুনর্নবীকরণ সম্ভব হয়নি বলে ধরে নিয়েই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত,এর আগে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং কেন্দ্রীয় মোটর ভেহিকলস রুলস, ১৯৮৯-এর আওতায় নথিগুলির বৈধতার মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ৩০ মার্চ, ৯ জুন, ২৪ আগস্ট, ২৭ ডিসেম্বর এ ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে, ১ ফেব্রুয়ারি থেকে যে নথিগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলির বৈধতা ৩০ জুন, ২০২১ অবধি বৈধ বলে গণ্য করা হবে।

মন্ত্রক সংশ্লিষ্ট বিভাগগুলির উদ্দেশে জানিয়েছে, এ জাতীয় নথিপত্রের বৈধতার মেয়াদ ২০ জুন, ২০২১ পর্যন্ত মান্যতা দেবে সমস্ত সংশ্লিষ্ট সংস্থা। এটা নাগরিকদের পরিবহণ সম্পর্কিত পরিষেবা পেতে সাহায্য করবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…