Categories: এখন খবর

বৃহন্নলা তাণ্ডব ! অসুস্থ দুধের শিশুকে জোর করে নাচানোয় মৃত্যু

হাসপাতালে উদ্বিগ্ন পরিবার

নিজস্ব সংবাদদাতা: বারবার পরিবার আপত্তি করেছিল শিশুকে নাচানোতে কিন্তু তাঁদের দাপটের কাছে পারে কে ? অশ্রাব্য গালিগালাজ, শাপ অভিশাপে বাধ্য হতেই হয় পরিবারকে। বৃহন্নলাদের এমনই দাপটে অসুস্থ হয়ে মারাই গেল দেড় মাসের শিশু। পরিবারের দাবি-অসুস্থ শিশু বলে বলা হলেও, মোটা টাকা আদায় করতে জোর করে নাচানো চেষ্টা করতে থাকে তারা। আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ঝাড়গ্রাম জেলার শিলদা এলাকার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দা চন্দন খিলা নামক এক ব্যক্তির স্ত্রী গত ডিসেম্বর মাসে জমজ পুত্র সন্তান প্রসব করেন । জন্ম থেকেই একটি শিশুর হৃদ সমস্যা ছিল। তাই জন্মের পরেই তাকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল। গত দুই সপ্তাহ হল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ইতিমধ্যেই কোন সূত্র মারফত বৃহন্নলারা জানতে পেরেছিল চন্দন বাবুর বাড়িতে জমজ শিশুর জন্ম হয়েছে। শুক্রবার সকালেই তাই তিন বৃহন্নলা হাজির হয়ে গিয়েছিল শিশু নাচাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবারের দাবি-বৃহন্নলার দুই শিশুকেই নিয়ে নাচানোর চেষ্টা করে। আমরা শুরু থেকেই বাধা দিই। ওরা জোর করে মোটা টাকা দাবি করে। বলে দশ হাজার টাকা না দিলে শিশুদের নাচানো বন্ধ হবে না। বারবার বাধা দেয়া সত্ত্বেও অসুস্থ সৃষ্টি কে নিয়ে ওরা অত্যাচার করতে থাকে। ক্রমেই শিশুটি নেতিয়ে পড়লে হাত থেকে ছাড়িয়ে নিয়ে দেখি শিশুটির অবস্থা খারাপ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর এই শিশুটির বাবা-মা দ্রুত হাসপাতালের দিকে রওয়ানা হয়। তবে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। পরিবার সহ স্থানীয়রা এই ঘটনায় উত্তেজিত হয়ে বৃহন্নলাদের আটকে রাখে। উত্তেজনা ক্রমশ বাড়ছে খবর শুনে হাজির হয়ে যায় শিলদা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে ওই বৃহন্নলাদের গ্রেপ্তার করেছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…