শরীর ও স্বাস্থ্য

চুল ও ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তুলুন কফি দিয়ে

নিউজ ডেস্ক: প্রচন্ড এই শীতে শরীরে উষ্ণতা ধরে রাখতে এক কাপ গরম কফি আদর্শ। আর তাছাড়া মুহূর্তেই শরীর চাঙা করে তুলতে এক কাপ গরম কফির জুড়ি মেলা ভার। তবে রূপচর্চায়ও এর ভূমিকা অসাধারণ। ত্বক ও চুলের প্রাণ উজ্জ্বলতা ফেরাতে কফি ব্যবহার করবেন কীভাবে জেনে নিন-

গরম জলে কফি মিশিয়ে ফুটিয়ে তা আইস ট্রেতে ঢেলে জমতে দিন। একটি সুতির কাপড়ে এই বরফ মুড়ে চেপে চেপে পুরো মুখে লাগান। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে এবং লোমকূপ ছোট হবে।

ত্বকের মৃত কোষ দূর করতে কফি কার্যকরী। শুধু মুখে নয়, ফাঁটা গোড়ালি বা শুষ্ক হাতের ক্ষেত্রেও কফি স্ক্রাব খুব উপকারী। এই স্ক্রাব বানানোর জন্য ১ চা চামচ কফি গুঁড়ো এবং আধা চা চামচ জোজোবা অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মুখ কিংবা প্রয়োজনীয় অংশে এই স্ক্রাব লাগিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে ফেলুন।

কফি চুলের কালচে রঙ আরও গাঢ় করতে সাহায্য করে। চুলে কোনও রকম রঙ করা থাকলে তাও দীর্ঘস্থায়ী করে। পছন্দের কন্ডিশনারের সঙ্গে সামান্য টাটকা কফি লিকার মিশিয়ে চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। তারপর স্বাভাবিকভাবে চুল ধুয়ে নিন।

চুলের গোড়া পরিষ্কার রাখতে কফি ব্যবহার করতে পারেন। এজন্য ১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণ চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আবার শ্যাম্পু শেষে কফির লিকার দিয়ে ধুয়ে নিলেও চুল কালো ও উজ্জ্বল হবে।

 

এছাড়াও ঠোঁট কোমল রাখতে সাহায্য করে কফি। এর জন্য ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা চামচ কফি মিশিয়ে কয়েকদিন রেখে দিন। একটি ডাবল বয়লার নিয়ে তাতে ১ টেবিল চামচ এই তেল এবং ২ টেবিল চামচ কোকো বাটার ভালোভাবে মিশিয়ে নিন। পুরোনো লিপস্টিক বা লিপবামের কৌটোয় ভরে রেখে দিন। এটি ব্যবহারে ঠোঁট হবে কোমল।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…