(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর, মৃত ওই দুই হাতির মধ্যে একটি গর্ভবতী স্ত্রী হাতি ছিল। রাতে রেল লাইন পেরিয়ে গ্রামে ঢুকেছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রাতবিরেতেই হোক কিংবা দিনের আলোয়, প্রায়শই লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওদের অকালে প্রাণ যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ রাজ্যের জঙ্গল এলাকায় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় কত যে হাতির মৃত্যু হয়েছে, তার ইয়ত্তা নেই। গত বিশ্ব হাতি দিবসে চিড়িয়াখানার একটি অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই ট্রেনের গতি বেশি থাকায় হাতির মৃত্যু হয়। অর্থাৎ সেসব ক্ষেত্রে ট্রেনের গতি যদি কম থাকত তবে হয়ত হাতির মৃত্যু কিছুটা হলেও ঠেকানো যেত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জঙ্গল এলাকায় রাতে মালবাহী ট্রেন না চালানোর নির্দেশ থাকলেও তা মানা হয় না বলেও ক্ষোভ উগরে দিয়েছিলেন মন্ত্রী। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও অনেকেরই মতে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবকেও দায়ী করেন। হাতি মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেওয়া হলেও সেভাবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…