Categories: এখন খবর

ঝাড়গ্রামে দুই হাসপাতাল দাপিয়ে বেড়াল হাতির দল, আত্মারাম খাঁচাছাড়া রুগীদের

নিজস্ব সংবাদদাতা: একই দিনে দুই হাসপাতাল দাপিয়ে বেড়াল দলমার দাঁতালের দল॥ আতঙ্কে রোগী ও রোগীর পরিজনদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হল। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ও নয়াগ্রামের ঘটনায় দিশেহারা হয়ে পড়ে স্থানীয় প্রশাসন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন সকালে বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে দাপিয়ে বেড়াল একটি রেসিডেন্সিয়াল হাতি ।রোগীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। পাছে হাতি হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে এই অনুমান করে কিছু রুগী হাসপাতাল ছেড়ে উল্টো দিকের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। স্থানীয় বাসিন্দারা অবশ্য জোটবদ্ধ হয়ে হাতিটিকে তাড়া করে জঙ্গলে পাঠিয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপর দিকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাচীর ভেঙেই ফেলে দাঁতালের দল। কর্তৃপক্ষ জানিয়েছেন,  মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ভোরবেলায় হাসপাতালের কোয়ার্টারের দিক থেকে দলমা দলের দাঁতালে প্রবেশ করে প্রায় ৫০ ফুট প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনদফতর সুত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে ওড়িশার দিক থেকে প্রায় ৭০ থেকে ৮০ টি হাতি নয়াগ্রাম ব্লকে প্রবেশ করে। হাতি গুলি ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে মানুষের তাড়া খেয়ে হাতি গুলি যাওয়ার পথ না পেয়ে হাসপাতালের প্রাচীর ভেঙে ঢুকে পড়ে।আর ঢুকে পড়েই হাসপাতালের ওই চত্ত্বরে থাকা কলা গাছ খেয়ে সাবাড় করে আবারও ওই ভাঙা প্রাচীরের অংশ দিয়ে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…