এখন খবর

খাবারের খোঁজে মায়ের সাথে গ্রামে ঢুকে কুয়োয় পড়ল হাতি শাবক, উদ্ধার বনদপ্তরের, পালে ফেরা নিয়ে সংশয়

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের ঘন জঙ্গল বেষ্টিত শালবনী থানার একটি গ্রামে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ কুয়োয় পড়ে যাওয়া একটি হাতির শাবককে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শেষ পাওয়া খবরে শাবকটিকে বনকর্মীরা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
জানা গেছে শালবনীর মহিষডোবা গ্রামের মানুষরা এদিন সন্ধ্যায় হঠাৎই যূথবদ্ধ হাতির পালের ভয়ঙ্কর গর্জনে তটস্থ হয়ে ওঠেন। কোনও কারনে ক্র হাতির দল ক্রুদ্ধ হয়ে গেলে ঘর বাড়ি ভাঙার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি করে এই অভিজ্ঞতা থেকে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন । পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন গ্রামের পাশেই সেচের জন্য খোঁড়া একটি
কুয়োতে পড়ে গেছে একটি হাতির বাচ্চা আর তাকে উদ্ধার করতে সাহায্য চেয়েই চিৎকার করছেন হাতির পাল।

 

উল্লেখ্য শালবনীর মধুপুর সংলগ্ন মহিষডোবাতে শনিবার ভোরে অভয়ার জঙ্গল থেকে ২০ – ২৫ টি হাতির একটি পাল মহিষডোবার জঙ্গলে আসে। সন্ধ্যার সময় খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে হাতির দল৷ তখনই গ্রাম লাগোয়া একটি কুয়োতে একটি বাচ্চা হাতি পড়ে যায়। আর সে কারনেই হাতির পালটি শাবকটিকে ঘিরে চিৎকার করছিল। গ্রামবাসীরা ঘটনাটি জানার পর নিজেরাই উদ্যোগ নেন শিশু হাতিটিকে তোলার কিন্তু হাতির পাল এলাকাটিকে ঘিরে রাখায় তা সম্ভব হয় নি।

 

এরপরই গ্রামবাসীরা পাঠান বনদপ্তরে৷ খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দেন। এরপরই পটকা ফাটিয়ে হাতির পালটিকে দুরে সরিয়ে দড়ির সাহায্য নিয়ে নিরাপদ ফাঁসের মাধ্যমে তুলে আনা সম্ভব হয় শাবকটিকে। এরপরই শাবকটিকে জঙ্গলের দিকে হাতির পালটির দিকে পাঠিয়ে দেওয়া হয়। যদিও শাবকটিকে হাতির পাল ফিরিয়ে নেবে কিনা এই নিয়ে বনকর্মীদের মধ্যে সংশয় রয়েছে। বনকর্মীদের মতে মানু্ষের সংস্পর্শে এলে কিংবা ছোঁয়া পেলে অনেক সময় হাতির পাল শাবককে ফিরিয়ে নিতে চায়না। এক্ষেত্রে কি হয়েছে তা সকাল হলেই বোঝা যাবে। বনকর্মীরা তাই নজর রাখছে পালটির ওপর।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…