Categories: এখন খবর

ঝাড়গ্রামের জঙ্গলে হাতির হামলা, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন দুই সিভিক ভলেন্টিয়ার

পড়ে আছে ব্যাগ বাইক হেলমেট

নিজস্ব সংবাদদাতা: যেন যমদূত এসে না নিয়েই ফিরে গেল তাঁদের কাছ থেকে। শুক্রবার ভোরের সেই হাড় হিম করা ঘটনার ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেননি দুই সিভিক ভলেন্টিয়ার যতীন্দ্রনাথ মাহাত ও সত্যজিৎ মাহাত। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে সেই প্রলয়ঙ্করী দাঁতালের রূপ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে  ঝাড়গ্রাম শহরে বৃহস্পতিবার রাতে কর্মরত ছিলেন ওই দুজন। এরপর সকালে বাড়ি ফেরার পথ ধরেছিলেন। একটি বাইকে দুজন ঝাড়গ্রাম ব্লকের সিমলির জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট করে নিজেদের বাঁকশোল গ্রামে ফিরছিলেন যতীন্দ্রনাথ মাহাতো ও সত্যজিৎ মাহাতো নামে সিভিক ভলেন্টিয়ার। সাধারন ভাবে এ পথেই যাওয়া আসা করেন তাঁরা। কিন্ত শুক্রবার যেন শনি তুঙ্গে ছিল দুই বন্ধুর । এদিন মাঝ জঙ্গলে হঠাৎই এসে পড়ে একটি দানব দাঁতাল। 

গুঁড়িয়ে দেওয়া বাইক

আর নিমেষেই পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই সেই হাতি শুঁড় দিয়ে তাদের ধরার জন্য তেড়ে আসে। মুহূর্তের সচেতনতায় মোটর সাইকেল ব্যাগ ও হেলমেট ফেলে গভীর জঙ্গলে ছুট দেন দুজনেই। কোনও রকমে সেখান থেকে পালিয়ে প্রানে বাঁচেন সিভিক ভলেন্টিয়ার দুজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাতিটি এরপর তাদের মোটরসাইকেল ও হেলমেট পা দিয়ে গুঁড়িয়ে দেয়। পরে খবর পেয়ে একদল গ্রামবাসী ড্রাম টিন ইত্যাদি পিটিয়ে ঘটনাস্থল থেকে হাতিটিকে গভীর জঙ্গলে ঢুকিয়ে দেয়। গ্রামবাসীরা জানিয়েছেন, যেভাবে হাতিটি বাইক আর হেলমেট গুঁড়িয়ে দিয়েছে তাতে ওদের সামনে পেলে আস্ত রাখতনা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…