Categories: এখন খবর

বুলবুলের প্রভাবে বিকল বিদ্যুতের সংযোগ ঠিক করতে গিয়ে নারায়নগড়ে মৃত পরিবারে একমাত্র অবলম্বন তরতাজা যুবক

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে মৃত্যু হল ৩২বছর বয়সী এক যুবকের। এলাকায় পরোপকারী বলে পরিচিত যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার সন্ধ্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে নারায়নগড় থানা এলাকার কুনারপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুলবুলের প্রভাবে শনিবার রাত থেকেই বিদ্যুৎ বিছিন্ন হয়ে যায় বহু গ্রাম যার মধ্যে জগন্নাথপুরও ছিল। দুপুরের পর বিদ্যুৎ কর্মীদের প্রচেষ্টায় ধিরে ধিরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বিদুৎ ফিরে আসে জগন্নাথপুর গ্রামেও। যদিও ওই গ্রামের গোপাল মাঝি ও আরও কয়েকটি পরিবারে বিদ্যুৎ ছিলনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবার ও প্রতিবেশিদের প্রয়োজনে গোপাল মাঝির বছর ৩২য়ের ছেলে রতিশ বিদ্যুতের খুঁটিতে ওঠে বিষয়টি দেখার জন্য। রতিশ এর আগেও এভাবে খুঁটিতে উঠে বিদুৎ পারিবহন সচল করেছে। সেই অভিজ্ঞতা থেকেই রবিবার সন্ধ্যা নাগাদ সে বাড়ির সামনের খুঁটিতে উঠেছিল। তখনই অসাবধানতা বশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসে রতিশ এবং ছিটকে ২০ফুট নিচে পড়ে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাথে সাথেই স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় রতিশকে কিন্তু ততক্ষনে প্রান হারিয়েছে সে। ঘটনার পরই শোকে  ভেঙে পড়ে পরিবার। বছর তিনেক ও দেড় বছরের দুটি সন্তান রয়েছে তাঁর। ঘন ঘন মূর্ছা যাচ্ছেন রতিশের স্ত্রী। একমাত্র পুত্রের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন রতিশের বাবা এবং মা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুনারপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য চন্দন দাস জানিয়েছেন, ”শুধু জগন্নাথপুর নয়, এই মর্মান্তিক খবর স্তব্ধ করে দিয়েছে আমাদের মত পড়শি গ্রামগুলিকেও। কারন তরতাজা প্রান চঞ্চল ওই যুবক সবারই বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত। কৃষিজীবি পরিবারের একমাত্র অবলম্বন ওই ছেলেটাই ছিল । এই দুঃখজনক ঘটনায় কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার খবর দেওয়া হয়েছে নারায়নগড় থানাকে। এলাকায় রওনা দিয়েছে পুলিশ । আগামীকাল ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে খড়গপুর মহকুমা হাসপাতালে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…